নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া। আজ, শনিবার সকাল থেকেই রোদ ঝলমল করছে শহরে। সঙ্গে অস্বস্তিকর গরম। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়। ভেজে একাধিক জেলা। সেই ফাঁড়া আপাতত কেটে গিয়েছে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে নাজেহাল হতে হবে শহর থেকে দক্ষিণবঙ্গবাসীকে। তবে নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

আরও পডুন: বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই শহরে। তবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে কলকাতায়। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তীব্র অস্বস্তি হবে শহরবাসীর। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শনিবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে সপ্তাহের শেষে বৃষ্টির দাপট কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভারী বৃষ্টির সম্ভাবনাও কম।

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার