জয়ের আগে উড়ল সবুজ আবির, অভিনব ভোটপ্রচার শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়াবাংলাজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। জোরকদমে ভোট প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যেন উৎসবের আবহ তৈরি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজো কিশোর গোস্বামী।

শুক্রবার (৩ এপ্রিল) শব্দযন্ত্রের তালে তালে, সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। প্রচার মিছিলে দেখা যায় এক অভিনব চিত্র—সুসজ্জিত ব্যাটারি চালিত ই-রিক্সার উপর দাঁড়িয়ে হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে জানাতে এগিয়ে চলেছেন প্রার্থী। তাঁর সঙ্গে সঙ্গে পা মিলিয়েছেন অসংখ্য অনুগামী। যারা বাইকে করে মিছিলে অংশ নেন এবং চারিদিকে সবুজ আবির ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়াও, বাড়ি থেকে বেরিয়ে এসেও প্রার্থীকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

দলের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে এই প্রচার কার্যত বিজয় উৎসবের চেহারা নেয়। রাস্তাজুড়ে মানুষের ঢল নামে প্রার্থীকে এক নজর দেখার জন্য। বিশেষ করে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা শঙ্খধ্বনির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান এবং ফুলের মালা পড়িয়ে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এই উচ্ছ্বাসে অংশ নেন এলাকার যুবক-যুবতীরাও।

প্রচার চলাকালীন ব্রজো কিশোর গোস্বামী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেন। তিনি আশাবাদী, সাধারণ মানুষের এই বিপুল সমর্থনই তাঁকে আগামী নির্বাচনে জয়ী করবে। সব মিলিয়ে শান্তিপুরে তৃণমূল প্রার্থীর এই প্রচার কর্মসূচি একদিকে যেমন রাজনৈতিক বার্তা বহন করেছে, তেমনই তা উৎসবমুখর পরিবেশ তৈরি করে ভোটের উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর