ভোটের আগেই স্কুলে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা এসএসসি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হবে। নবান্নের তরফে রাজ্যের স্কুল ও শিক্ষা দফতরকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ গ্রুপ সি ও ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন(SSC)। মোট ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী গ্রুপ সি(Group C)  ও গ্রুপ ডি(Group D) পরীক্ষার জন্য আবেদন করেছেন। প্রত্যেকটি পরীক্ষার জন্য ১৫০০’ র বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন।

দু দিন মাধ্যমিক পরীক্ষার মতোই পরীক্ষা নিতে হবে এসএসসি’কে। নবান্নের অনুমোদন চেয়েছিল এই পরীক্ষার জন্য। স্কুল শিক্ষা দফতরকে সেই অনুমোদন নবান্ন(Nabanna) দেয়। গ্রুপ সি পদে ২৯৮৯ এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্য পদ রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির বড় সুযোগ বেকারদের কাছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। মার্চ মাসে দুটি রবিবারে এই পরীক্ষা নেবে এসএসসি।

কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলি হবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তা নিয়ে খুব শীঘ্রই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে করা পুলিশি পরার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার বন্দোবস্ত রাখা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার পাশাপাশি এই পরীক্ষাকে কেন্দ্র করে সমস্ত ধরনের বিভ্রাট এড়াতে থাকবে উপযুক্ত নজরদারি ব্যবস্থা। গোটা রাজ্যে চোরের নির্বিঘ্নে মার্চ মাসের দুটি রবিবারে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করতে প্রস্তুতি নিতে শুরু করল এসএসসি।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের