চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার হাবড়া ও সংলগ্ন এলাকার যাত্রীদের জন্য চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ডব্লিউবিটিসি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (৫জুন) থেকেই ডব্লিউবিটিসি-র উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। এই বাস সরাসরি হাবড়া থেকে ধর্মতলা ও ডালহৌসি হয়ে হাওড়া পর্যন্ত চলাচল করবে। এই যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় বহু মানুষের অর্থ সাশ্রয় হবে। একইসঙ্গে মহিলারা বিনামূল্যে পৌঁছে যেতে পারবেন কলকাতার বেশ কিছু জায়গা-সহ হাওড়ায়।

নতুন বাসটির রুট নম্বর D12A। হাবড়া থেকে যাত্রা শুরু করে বাসটি অশোকনগরের কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, বিমানবন্দর, হলদিরাম মোড়, চিনার পার্ক, ইকোপার্ক, ইকোস্পেস, ইউনিটেক গেট-২, নারকেলবাগান, নিউটাউন, কলেজ মোড়, এসডিএফ, স্বাস্থ্য ভবন, নিক্কো পার্ক, চিংড়িঘাটা, বেলেঘাটা, শিয়ালদহ, ধর্মতলা ও ডালহৌসি হয়ে হাওড়া পৌঁছাবে। পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতিদিন সকাল ৬ টা ২০ মিনিটে হাবড়া থেকে বাসটি ছাড়বে। অন্যদিকে বিকেল ৪টায় হাওড়া থেকে নিউটাউনের উদ্দেশ্যে এবং সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে নিউটাউন থেকে হাবড়ার উদ্দেশে ফিরতি পরিষেবা চালু থাকবে। এই নতুন রুট চালুর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বিমানবন্দর, নিউটাউন, ইকোস্পেস, ইউনিটেক এবং সেক্টর ফাইভ সংলগ্ন বিভিন্ন কর্মক্ষেত্রে যাতায়াতকারী কর্মজীবী মানুষ। এতদিন যাদের একাধিক যানবাহন বদলে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হত, তাদের জন্য এই পরিষেবা অনেকটাই স্বস্তির কারণ হতে চলেছে।  

আরও পড়ুন: গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও এই রুটে বহাল থাকবে। ফলে মহিলা যাত্রীরা কোনও ভাড়া ছাড়াই হাওড়া, ধর্মতলা, নিউটাউন-সহ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এছাড়াও, দূরপাল্লার ট্রেন ধরতে হাওড়া স্টেশনে যাতায়াতকারী সাধারণ মানুষও এই পরিষেবার সুবিধা পাবেন। লাগেজ নিয়ে অতিরিক্ত খরচ করে গাড়ি ভাড়া করার প্রয়োজন অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।  পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাবড়া ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আরও উন্নত ও সুবিধাজনক পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই নতুন রুট চালু করা হয়েছে। ইতিমধ্যেই হাবড়া, অশোকনগর ও আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে এই পরিষেবা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। আগামী দিনে যাত্রীদের সাড়া কেমন পাওয়া যায়, এখন সেদিকেই নজর পরিবহণ কর্তৃপক্ষের।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ