হালিশহরে বেআইনি পুকুর ভরাট বন্ধ করলেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত হালিশহর পৌরসভার(Halisahar Municipality) ৭ নং ওয়ার্ডে ঠাকুরপাড়া এলাকায় বেআইনি পুকুর ভরাট বন্ধ করলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। রবিবার ওই এলাকার বিধায়কের (MLA)কাছে টেলিফোনে সরাসরি ছবিসহ অভিযোগ আসে যে একটি আস্ত পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে।

স্থানীয় বিধায়ক তৎক্ষণাৎ ওই পুকুর ভরাট বন্ধ করার জন্য হালিশহর পৌরসভার সদ্য নির্বাচিত চেয়ারম্যানকে নির্দেশ দেন।ঘটনার খবর পাওয়া মাত্রই ১মে সকালে ঘটনাস্থলে পৌঁছান শুভঙ্কর ঘোষ । পুকুরটির মালিক জনৈক পান্নালাল মুখোপাধ্যায়। চেয়ারম্যান(Chairman) জানান, বেআইনিভাবে পুকুর কোনভাবেই ভরাট করা যাবে না। চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে জেসিপি দিয়ে পুকুরের মাটি তোলেন। ওই পুকুরটি যে বা যারা ভরাট করছিল তাদের বিরুদ্ধে অতি দ্রুত প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পুরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে পুকুরটির বুজে যাওয়া অংশকে উদ্ধার করেন। পুরসভার পক্ষ থেকে শ্রুতি দেওয়া হয়েছে এলাকার মানুষকে আগের অবস্থায় ওই পুকুরটি ফিরিয়ে দেওয়া হবে। যাতে ওই এলাকায় পরিবেশ ভারসাম্য বজায় থাকে। সদ্য নির্বাচিত হালিশহর পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে