Halishahar blast: গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ বিট্টু, মৃত ২

সামনেই রাজ্যের বাকি পুরসভায় ভোট। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সমস্ত পুরসভার ভোট নিয়ে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসকদল ও বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রাজ্যের বাকি পুরসভায় ভোট। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সমস্ত পুরসভার ভোট নিয়ে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসকদল ও বিরোধীরা। এর মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটে যায় বৃহস্পতিবারের বিকেলে। হালিশহরের জগন্নাথ ঘাটের কাছে আচমকাই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ১৯ বছরের যুবক সুমিত সিং-এর। ঘটনায় গুরুতর আহত আরও দুই শিশুর খোঁজই মিলছে না। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়ালকে। ব্যারাকপুর কমিশনারটের তরফে গ্রেফতার করা হয় বিট্টুকে।

হালিশহরের বিস্ফোরণ কাণ্ডে বিট্টুর হাত রয়েছে বলেই জানা গিয়েছে। হালিশহরের বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত এলাকা। গত বৃহস্পতিবার মৃত সুমিতের দেহ গ্যারেজের ২০ ফুট উচ্চতায় পাওয়া যায়। মাটিতে দেড় ফুট গর্ত হয়ে যায়। বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ফরেন্সিক দল যাওয়ার কথা ঘটনাস্থলে। সূত্রের খবর, সুমিতের সঙ্গেই ওই এলাকায় একাধিক শিশু ছিল, যারা খেলছিল। তখনই ঘটে বিস্ফোরণ। যাতে সুমিতের মৃত্যু হয়, রোহিত নামের এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও শুক্রবার সকালে মৃত্যু হয়েছে। যদিও আরও কিছু শিশু বোমার আঘাতে আহত হয়েছেন। যাদের উদ্ধারের জন্য ও খোঁজ চালাতে ডুবুরি নামানো হবে গঙ্গায়।

ঘটনাস্থলে গিয়েছে বোম্বা স্কোয়াড ও ফরেন্সিকের দল। অনুমান মটির নীচে একাধিক বোমা ছিল যা থেকেই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। হালিশহরের বিস্ফোরণ কাণ্ডে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক আগেই জানান অর্জুন ঘনিষ্ঠ ব্যক্তিই জড়িত এই ঘটনার জন্য। সেইমতোই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছেন বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বিট্টু।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল