ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ তুলে বাবা- মাকে বেধড়ক মার জনতার

স্থানীয়দের দাবি, যুবকের বাবা- মাই খুন করেছেন ওই যুবককে। দক্ষিণ ২৪ পরগণার গোবর্ধনপুরের ঘটনা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। আর তাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। উত্তেজিত জনতা বেঢড়ক পেটালেন (Mob Lynching) মৃতের বাবা- মাকেই। স্থানীয়দের দাবি, যুবকের বাবা- মাই খুন করেছেন ওই যুবককে। দক্ষিণ ২৪ পরগণার গোবর্ধনপুরের ঘটনা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভময় মাইতি (১৮)। দক্ষিণ ২৪ পরগণার গোবর্ধনপুরের কোস্টাল থানার বাসিন্দা ওই যুবক। সোমবার দিন সকালে স্থানীয় শখের বাজার এলাকার এক দোকান থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্থানীয়দের দাবি, সকালে মৃতের মা বন্ধ দোকানের সামনে হঠাৎ কান্নাকাটি করে। বলেন, তাঁর ছেলেকে খুন (Murder) করে কেউ দোকানের ভেতরে ঝুলিয়ে দিয়েছে। এতে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, দোকান বন্ধ ছিল। তাহলে কী করে ভেতরে ছেলের দেহ আছে, তা জানতে পারবেন মা? এই সন্দেহ থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। চরম জন ক্ষোভের মুখে পড়েন মৃতের বাবা ও মা। তাঁদের বেঢড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের ঘিরে চলতে থাকে একের পর এক প্রশ্ন। লোক জমায়েত হতে শুরু করে। এই খবর যায় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ। থানার ওসি অজয় চন্দ আসেন এলাকায়। অভিযোগ, পুলিশকে ঘিরে ধরেও চলতে থাকে বিক্ষোভ।

উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ (Police) বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মৃতের বাবা ও মাকে। চলছে জিজ্ঞাসাবাদ। স্থানীয়দের অভিযোগ, বাবা- মার বেধড়ক মারধরের কারণেই ছেলের মৃত্যু (Death) হয়েছে। এরপর প্রমাণ লোপাট করতে ঝুলিয়ে দেওয়া হয় দেহ।

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

গুরুগ্রামে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের