প্রেমিককে আত্মহত্যার ভিডিও পাঠানোর পর উদ্ধার বধূর ঝুলন্ত দেহ

বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রেমিকের সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা গৃহবধূর। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রেমিকের সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা গৃহবধূর। মৃত্যুর আগে আত্মহত্যার প্রস্তুতির ভিডিও রেকর্ড করে প্রেমিককে পাঠায় ওই বধূ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের বিধান রোডে থাকতেন ওই বধূ। শুক্রবার বিকেলে দতলায় নিজের ঘর থেকে ওই বধূর দেহ উদ্ধার হয়। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার আগে নিজের মোবাইলে গোটা প্রস্তুতি পর্বের ভিডিও করেন। এর পর কলকাতার বাসিন্দা তুহিন সাহা নামে এক যুবককে সেই ভিডিও পাঠান ওই মহিলা। পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃত বধূ। গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার যুবক তুহিনের সঙ্গে ওই মহিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। দুজনের কথা হতো প্রায় সময়। এর পর তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। ক্রমে আরও গভীর হয় সম্পর্ক। এমনকি বেশ কিছুদিন আগে কলকাতার বাসিন্দা তুহিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

এই ঘটনা নিয়ে মৃত বধূর স্বামী জানান, তাঁর স্ত্রী দিনরাত ফোনে ব্যস্ত থাকতেন। আর এই নিয়ে দুজনের সম্পর্কে জটিলতা তৈরী হয়েছিল। ফলে সংসারে শুরু হয় অশান্তি। এ দিন আত্মহত্যা করার আগে নিজের মোবাইলে প্রস্তুতির ভিডিও রেকর্ড করেন তিনি। এর পর তা তুহিনকে পাঠান। বধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বধূ আত্মহত্যা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ