একসঙ্গে উদ্ধার দুই বোনের ঝুলন্ত দেহ , তদন্ত শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একই ঘর থেকে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কমিশনারেটের বাসুদেবপুর থানা এলাকায়। জানা গিয়েছে, নিহতরা হলেন বছর ২২ –এর তনু যাদব এবং ১৯ বছরের রেণু যাদব। স্থানীয়রা জানিয়েছে, তারা তিন বোন। শনিবার আচমকাই ছোট বোন দুই দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখে। তবে বাড়িতে কেউ না থাকায় সে  স্থানীয়দের খবর দেয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তনু দ্বাদশ শ্রেণি এবং রেণু নবম শ্রেণির ছাত্রী ছিল। দুজনেই গারুলিয়া গার্লস স্কুলের ছাত্রী। তাদের বাবা রাজদেব যাদব জুট মিল কর্মী। তবে তাদের মা  মানসিক ভাবে অসুস্থ থাকায় একসঙ্গে থাকেন না। এই ঘটনা প্রসঙ্গে বাবা রাজদেব জানান, ‘ প্রথমে ছোট মেয়ে দুই দিদিকে বাঁচানোর চেষ্টা করে। এরপরেই সে স্থানীয়দের ডাকেন। তবে শেষ রক্ষা হল না।‘

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেড়ার ঘরে থাকতেন তিন বোন। সেখানে সিলিং ফ্যানও নেই। টিনের চালের বাঁশ থেকে কাপড় জড়িয়ে আত্মহত্যা করে দুই বোন। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে ছোট বোন জানিয়েছে, বাবা কাজে বেরোনোর পরেই দুই দিদি ফোনে কারও সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলত। তবে কার সঙ্গে কথা বলত তা এখন জানা  যায়নি । এই ঘটনার প্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।  ইতিমধ্যেই পুলিশ এই পুরো ঘটনাটি  নিয়েব তদন্ত শুরু করেছে।

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ