নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিপাল: পঞ্চায়েতের সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন তৃণমূলের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য। মাথায় ফাটানো হল ডিম(Egg)। নিজেদের কৃতকর্মের জন্য প্রকাশ্য দিবালোকে চাইলেন ক্ষমা। ভাইরাল ভিডিও। ফের কান ধরে ক্ষমা চাওয়ানো হল তৃণমূল নেতৃত্বকে। প্রকাশ্যে দিনের বেলায় নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে। ছাড় পেলেন না পঞ্চায়েত সমিতির সদস্যও। তাঁকেও কান হাত জোড় করে ক্ষমা চাওয়ালেন ক্ষুব্ধ জনতা।হুগলির হরিপালের(Haripal) শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় ধারা(Upoprahan Sanjay Dhara), পঞ্চায়েতে সদস্য ও পঞ্চায়েতে সমিতির সদস্য নিতাই মুখার্জী(Netai Mukherjee) সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে চাওয়ানো হল ক্ষমা। ফাটানো হল ডিম। সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল জামানার পতন হতেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

দিকে দিকে জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতাদের ওপর। কোথাও ডিম ছুড়ে মারা হচ্ছে তো, কোথাও তৃণমূল নেতাকে দেখলেই ‘চোর চোর’ স্লোগান। আবার তৃণমূল নেতাদের কান ধরে উঠবস করাতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ বাসিন্দাদের।একই ছবি দেখা গেল হরিপাল শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে পঞ্চায়েতে কাজ করাতে এসে ফিরে যেতে হচ্ছিল এলাকার মানুষকে।

পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল তারা। এদিন পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ এবং বিজেপির কর্মীরা হাজির হয়ে উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যকে সামনে পেয়ে বাইরে বার করে নিয়ে এসে মাথায় ডিম ফাটায়। এরপর হাত জোড় করে ক্ষমা চান তৃণমূল নেতারা। এই ছবি মোবাইল বন্দি করে নিমিষে ছড়িয়ে দেওয়া হয় সর্বত্র। ভাইরাল হয় ভিডিও।

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?