হরিশ্চন্দ্রপুরে ৩ বছরের নাবালিকাকে অপহরণ ,পুলিশ দেখে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় ,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে নাটকীয় ঘটনা। আইসক্রিম কিনতে বেরিয়ে এক নাবালিকাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করার চেষ্টা। খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে অপহরণকারীরা, ওই নাবালিকাকে চলন্ত মোটরসাইকেল থেকে ছুঁড়ে ফেলে দেয়। একজন ধরা পড়ে। অপরজন পলাতক। উৎসবের মরশুমে বড় সাফল্য পুলিশের।প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের নাবালিকাকে অপহরণ করা হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ধাওয়াতে ব্যর্থ অপহরণের চেষ্টা। পুলিশের হাত থেকে বাঁচতে মোটরবাইক থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল ওই নাবালিকাকে। গ্রেফতার এক অপহরণকারী।আরেকজন পলাতক। নাবালিকাকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করাল পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে অপহরণের কারণ। বুধবার দুপুর মালদার হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur)রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে এসেছিল।ভাই বোনেদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম নেওয়ার জন্য। সেই সময় হঠাৎ ফিল্মি কায়দায় মোটর বাইকে করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। এলাকার মানুষ পিছু ধাওয়া করে। খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব গুলো পথ ঘিরে নেয়।পার্শ্ববর্তী চাঁচল থানার(Chachal P.S.) পুলিশকেও খবর দেওয়া হয়।বিহারের বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে। তারপরেই জালে আসে অপহরণকারীরা। পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই নাবালিকাকে ছুঁড়ে ফেলে দেয় তারা। তারপর পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য। ধৃতের নাম ছোটন নাগ(Choton Nag)।

বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই নাবালিকা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।আইসি মনোজিৎ সরকার, এসডিপিও (SDPO)সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে নাবালিকার চিকিৎসা করান। পরিবারের লোকেরাও সেখানে পৌঁছায়। জানা গেছে, এখন সুস্থ আছে ওই নাবালিকা। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবারের লোকেরা। এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করা হয়ে ছিল। সেক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করে ছিল। তবে এবার এলাকা থেকে বেরোনোর আগেই ছক ভেস্তে দিল পুলিশ। আরেক পলাতক অপহরণকারীর খোঁজে চলছে তল্লাশি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের কারণ নিয়ে। শুরু হয়েছে তদন্ত।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা