হোমগার্ডের বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল ১জন, পলাতক বাকি ২জন, উদ্ধার অ্যাসিডের বোতল ও বাইক

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: গভীর রাতে অবসরপ্রাপ্ত হোম গার্ডের বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক তরুণ। পলাতক দুই। উদ্ধার অ্যাসিডের(Accid) বোতল ও বাইক। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে(Bhownipur Village)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণের নাম ফিরদৌস আলি(Firdush Ali)। তার বাড়ি গাঙ্গোর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত একটা নাগাদ তিন বন্ধু একটি বাইকে করে ভবানীপুর গ্রামে আসে। হোমগার্ড সেখ সুলতানের(Sk.Sultan) বাড়ির ছাদে উঠে চুরির চেষ্টা চালায়।

পরিবারের লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে দুই তরুন ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এক তরুণ হাতেনাতে ধরা পরে। ধৃত তরুণের কাজ থেকে দুই বোতল অ্যাসিড,একটি মোবাইল ও বাইক উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ,প্রাণে মারার উদ্দেশ্যে অ্যাসিডের বোতল সঙ্গে নিয়ে এসেছিলেন তিন তরুণ।
খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.)পুলিশ। ওই তরুণকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।হোম গার্ডের স্ত্রী নুরজাহান বিবি বলেন,তিন দিন আগে রাতে বাড়িতে চুরি হয়েছে।

মোবাইল ও কুড়ি হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে এরাই। ধৃত তরুণকে জিজ্ঞাসা করলে সব স্বীকার করেছে। আমরা আতঙ্কে আছি। এদিকে পুলিশ ধৃত যুবকের সূত্র ধরে পলাতক বাকি দুজনের সন্ধান পেতে চাইছে।ধৃত যুবককে পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনা তদন্ত শুরু করছে। আগে ওই হোমগার্ডের বাড়ি থেকে যে মোবাইল ও টাকা চুরি হয়েছে সেই ঘটনায় ধৃত যুবক যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ধরনের অপরাধের ঘটনায় ধৃত যুবক এবং তার পলাতক সঙ্গীরা কতদিন থেকে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো অপরাধের তালিকা খতিয়ে দেখে ধৃত এবং পলাতকদের সম্বন্ধে জানতে পুলিশ তদন্ত করছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস