হরিশ্চন্দ্রপুরে শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশচন্দ্রপুর: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। শ্বশুর-শাশুড়ির অত্যাচারের ফলে আত্মহত্যা অভিযোগ গৃহবধূর বাড়ির লোকজনদের। থানায় লিখিত অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত শ্বশুর শাশুড়ি। শাস্তির দাবি গৃহবধুর পরিবারের সদস্যদের । চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) কালিতলা মোবারকপুর গ্রামে। মৃত গৃহবধুর নাম যমুনা মালো(৪৬)। পাঁচ বছর আগে তার বিয়ে হয় কালিতলা মোবারকপুর গ্রামের হীরু মালোর সঙ্গে। গৃহবধুর পরিবারের অভিযোগ ,বিয়ের পর থেকে অশান্তি হতো। শ্বশুর ভূপাল মালো এবং শাশুড়ি মালতি মালো মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতো।

অত্যাচারের ফলে এর আগে ওই গৃহবধূ তার চাঁচল থানার(Chachal P.S.) মল্লিকপাড়া বাপের বাড়ি চলে যায়। তারপর আবার মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু বন্ধ হয়নি অত্যাচার।এমনকি শ্বশুর মদ্যপ অবস্থায় এসে গায়ে হাত তুলতো বলে অভিযোগ। কিন্তু পরিবার সূত্রের খবর, জামাই হিরু মালোর সঙ্গে তার মেয়ের সুসম্পর্ক ছিলো। স্বামীর সঙ্গে কোন রকম সমস্যা ছিল না। স্বামীকে মাঝে মাঝে কাজে কলকাতা যেতে হলে সেই সময় শ্বশুর-শাশুড়ি অত্যাচার করত। রবিবার সকালে স্বামী বাজার গিয়েছিল সেই সময় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সমগ্র ঘটনা নিয়ে জামাই এবং শ্বশুর শাশুড়ির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। শ্বশুর শাশুড়ি পলাতক । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।মৃত গৃহবধূর(House Wief) দাদা ধ্রুব মালো বলেন, আমার বোনকে তো আর ফিরে পাবো না। শ্বশুর-শাশুড়ির যাতে শাস্তি হয় সেটাই দাবি। স্বামী ভালো ছিল তার সঙ্গে অশান্তি ছিল না। শ্বশুর মদ খেয়ে এসে মারধর করত। পুলিশ শ্বশুর শাশুড়িকে খুঁজছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২