আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার তালিকার খসড়াতে মৃত দুই আদিবাসী জীবিত ঘুরে বেড়াচ্ছেন , ফুঁসছে আদিবাসী পাড়া

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া:মৃত দুই আদিবাসী দিব্যি জীবিত ঘুরে বেড়াচ্ছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া ২৬৪ নম্বর বুথের ঘটনা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩২ বছরের সুরজিৎ সর্দার, যার এপিক নম্বর RXT 13124806,২৬ বছরের পূজা সর্দার, যার এপিক নং-RXT 1740109। এরা দুজনেই এনুমারেসন ফর্ম ফিলাপ করেছিলেন। তারপরও ১৬ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় তাদেরকে মৃত বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। যা নিয়েই ইতিমধ্যে পরিবারের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি সকলেই সরব হয়েছেন।

পাশাপাশি তাঁরা বলেন , আদিবাসী(Aboriginl People) বলে চক্রান্ত করে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে। যদিও সুরজিৎ সর্দার নামে ওই যুবক জানান, তিনি বিষয়টি হাড়োয়া ব্লক প্রশাসনকে জানিয়েছেন এবং ইতিমধ্যে ৬ নম্বর ফর্ম ফিলাপ করেছেন, নতুন ভাবে নাম তোলার জন্য। কিন্তু কেন এমন হল সে উত্তর অধরা। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, বিজেপি সরকার বারংবার হিন্দু হিন্দু করে প্রচার করেন কিন্তু আমরা আদিবাসীরা তাদের কাছে মূল্যহীন। তথা আদিবাসীদেরকে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআর(SIR) নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন ।

ভোটার তালিকায় দেখানো মৃত যুবক-যুবতীর পরিবার এই বিষয়ে জানতে চাইলে BLO কাকলি সাহা কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে । স্থানীয় জনপ্রতিনিধিরা যদিও ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি হাড়োয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ বলেন ,আমরা ওই পরিবারের পাশে আছি এবং ওই দুই যুবক যুবতীর নাম তোলার জন্য আমরা সদা সর্বদা ঐ পরিবারের পাশে আছি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ