হাড়োয়াতে দেনার দায়ে আত্মঘাতী মৎস্য ব্যবসায়ী ,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের, লেবুতলা আবাদ গ্রামে দেনার দায়ে আত্মঘাতী মৎস্য ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা যায়, ৬২ বছরের বাসুদেব মন্ডল, দীর্ঘদিন মেছোভেড়ির ব্যবসা করতেন। ব্যবসা চলাকালীন তার ব্যবসায় প্রচুর লোকসান হয় মার্কেটে। তারপর দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ।

অর্থাৎ বাড়ির মধ্যেই একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন ৬২ বছরের বাসুদেব মন্ডল। পরিবারের সদস্যরা বিষয়টি দেখেই হাড়োয়া থানায় খবর দেয়। তারপর পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে(Haroa Hospital) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৬২ বছরের বাসুদেব মন্ডলকে তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশ।

শুধুই কি দেনার দায়ে আত্মহত্যা করলেন তিনি ? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে? সমস্তটাই নজরে রেখেছে হাড়োয়া থানার তদন্তকারীরা। তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় লেবুতলা গ্রামের পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের শোকে ছায়া নেমে এসেছে।

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের