ডিভোর্সের মামলা চলাকালীন গুলিবিদ্ধ মহিলা, ভর্তি হাসপাতালে   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার গভীররাতে পশ্চিম মোহনপুর এলাকায় চলল গুলি। আর তাতে গুলিবিদ্ধ হয়  শম্পা দাস নামে এক মহিলা। জানা গিয়েছে, তাঁর কোমরের মধ্যে গুলিটি লাগে। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে খবর , গুলি চালানোর পর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে হাড়োয়া থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান শম্পা দাসের সঙ্গে গত কয়েক বছর আগে বিয়ে হয়েছিল ধুতুরদহ এলাকার অসিত সর্দারের সঙ্গে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই কারণে শম্পার শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পনা করে খুন করার চেষ্টা পারে বলে প্রাথমিক অনুমান হাড়োয়া থানার পুলিশ।

তবে এই ঘটনায় এখনও কেউই গ্রেফতার বা আটক হননি। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে দুষ্কৃতী হামলা চলে। চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা সেখানে যায়। আর তখনই তাদেরকে দেখে আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশ পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। তাতেই সামনে আসে বিবাহ বিচ্ছেদ মামলায় শ্বশুর বাড়ির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন শম্পার বাপের বাড়ি। আর তা নিয়ে চলছিল বিবাদ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু