অ্যাসিড খেয়ে আত্মঘাতী প্রেমিকা, পাল্টা প্রেমিক কীটনাশক খেয়ে হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: আবারো পরকীয়ার চরম পরিণতি ঘটলো এই বঙ্গে। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাড়োয়া থানার মাদার তলা এলাকার ঘটনা। চলতি মাসের ২২ তারিখ সন্ধ্যায় ৩৫ বছরের শাহরুল মন্ডল কীটনাশক খেয়ে এবং ২৮ বছরের আকিলা বিবি(Akila Bibi) অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদেরকে কলকাতায় আরজি করে স্থানান্তরিত করলে আজ সকাল বেলা প্রেমিকা ২৮ বছরের আকিলা বিবির মৃত্যু হয়,।

৩৫ বছরের শাহরুল মন্ডল (Saharul Mondal)আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে , ময়নাতদন্তের পর আকিলা বিবির দেহ পরিবারের হাতে আজ তুলে দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুই জনই বিবাহিত প্রেমিক-প্রেমিকা। দীর্ঘদিন অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে । তারপর দুই পরিবারের মধ্যে জানাজানি হতেই ঘটে বিপত্তি।তখনই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রেমিক বেঁচে গেলও। প্রেমিকা আর ফেরেনি । প্রেমিকা অ্যাসিড খেয়ে আত্মত্যার ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন হাড়োয়ার মানবাধিকার কর্মী । তিনি বলেন ,ভারতীয় সংবিধানের ৪৯৭ ধারায় পরকীয়া আইন অবৈধ ছিল। যেখানে শাস্তি স্বরূপ ৫ বছর পর্যন্ত জেল ছিল ।

কিন্তু মোদি সরকার আসার পর সেই আইন প্রত্যাহার করতেই এই সমাজ পরকীয়া ব্যাধিতে আক্রান্ত হয়েছে । আর তাই অবিলম্বে ৪৯৭ ধারা ফিরিয়ে আনা হোক। এমনটাই দাবি করেছেন হাড়োয়ার মানবাধিকার কর্মী । যদিও পরিবারের সদস্যরা শোকাহত থাকায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যাসিড(Acid) কিভাবে বাড়িতে মজুদ করে রাখলো তাই নিয়ে উঠেছে প্রশ্ন তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু