ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

এবার ভোট পরবর্তী হিংসার অভি যোগে হুগলির বলাগড় থেকে গ্রেফতার বোলপুরের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পালাবদলের পর থেকেই পূর্বতন শাসকদল তৃণমূলের একের পর এক দুষ্কর্মের পর্দাফাঁস হচ্ছে। ইতিমধ্যেই কাটমানি, তোলাবাজি, শ্লীলতাহানি, টাকা লুট, বেআইনিভাবে জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। একে একে গ্রেফতার হয়েছেন উদয়ন গুহ, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, সুশান্ত ঘোষ, স্বপন সমাদ্দার, বাপ্পাদিত্য দাশগুপ্ত-সহ একাধিক রাজ্যের নেতা-মন্ত্রীরা। ১৫ বছরের রাজত্বে যে পরিমাণ দুর্নীতি করেছে তৃণমূল সরকার, তা একেবারে ধুয়ে মুছে সাফ করছে রাজ্যের বিজেপি সরকার। এবার ভোট পরবর্তী হিংসার অভি যোগে হুগলির বলাগড় থেকে গ্রেফতার বোলপুরের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারু।

তাঁর আরও পরিচয়, বোলপুর পুরসভার ২০ নন্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা-র ঘনিষ্ঠ এবং তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি। আজ বৃহস্পতিবার (১৮ জুন) তাঁকে বলাগড় থেকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ২০২১ সালে বিজেপি নেতা সুনীল সাঁতরার উপর হামলা, তাঁর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ইন্দ্রজিৎ রায়ের নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল।

অবশেষে হুগলির বলাগড়ের একটি বাড়ি থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। গ্রেফতারের পর তাঁকে বোলপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজই তাঁকে বোলপুর আদালতে তোলা হবে। দিন দুয়েক আগে ধৃত তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায় ওরফে হারুর বিরুদ্ধে জমি দখল ও প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টির গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বোলপুরের ২০ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির মালিকানা ধীন জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করেছিলেন ইন্দ্রজিৎ। এমনকি জমি ছেড়ে দেওয়ার জন্যে তিনি ফোনে মালিককে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী