একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি: একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার থেকে সান্দাকফু ও সংলগ্ন ফালুট ভ্রমণের আগে স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক, পর্যটকদের জন্যে নয়া নিয়ম বেধে দিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ। জিটিএ-র পর্যটন বিভাগ নতুন নির্দেশিকায় বলেছে, এবার থেকে সান্দাকফু ও ফালুটগামী ট্রেকার এবং ল্যান্ডরোভারে পর্যটকদের যাত্রা শুরুর আগে ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে, যাঁদের কাছে সার্টিফিকেট থাকবে না, তাঁদের মানেভঞ্জন উপ-স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। আর রিপোর্টে যদি আনফিট আসে, তাহলে ওই পর্যটককে পাহাড়ের উপরের দিকে এগোতে দেওয়া হবে না।

এই বিষয়ে জিটিএ-র পর্যটন বিভাগের কর্মকর্তা দাওয়া গ্যালপো শেরপা জানিয়েছেন, ‘পর্যটকদের নিরাপত্তার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ এই নির্দেশ অমান্য করে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে ট্রেকিং এজেন্সি, ট্যুর অপারেটর, গাইড, পোর্টার এবং সিঙ্গালিলা ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনকে প্রতিটি পর্যটকের স্বাস্থ্যের ওপর নজর রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, পাহাড়ে ওঠার সময়ে যদি কোনও পর্যটকের মাথাব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বিভ্রান্তি বা হাঁটতে অসুবিধা হওয়ার মতো লক্ষণ দেখা যায়, তাহলে তাঁকে তৎক্ষণাৎ নীচের দিকে নামিয়ে আনতে হবে এবং তাঁর জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাহাড়ে ওঠার সময়ে নিয়মিত জল পান করতে হবে পর্যটকদের। এছাড়াও মানেভঞ্জন থেকে ৩২ কিলোমিটার পথের যাত্রার সময় ল্যান্ডরোভার চালক ও গাইডের কাছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং জরুরি যোগাযোগের নম্বর রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচু দার্জিলিং জেলার সিঙ্গালিলা শৈলশিরায় অবস্থিত সান্দাকফু ও ফালুটে ট্রেকিং অথবা বেড়াতে গিয়ে অক্সিজেনের অভাবে অনেক পর্যটক অসুস্থ হয়ে পড়ছেন। বেঘোরে প্রাণ হারাচ্ছেন। গত ৩০ সেপ্টেম্বর সান্দাকফুতে ট্রেকে গিয়ে মারা গিয়েছেন তুফানগঞ্জের ২৬ বছরের যুবক প্রিয়তোষ অধিকারী। এরপর ২০ অক্টোবর সান্দাকফু থেকে ফেরার পথে টুমলিংয়ে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা, ৪৮ বছরের বুবাই পালের। এরপরেই পর্যটকদের ট্রেকিংয়ে যাওয়ার আগে স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক করল জিটিএ। বর্তমানে মানেভঞ্জন থেকে প্রতিদিন প্রায় ৩৫টি গাড়ি পর্যটকদের নিয়ে যাতায়াত করছে। গাড়িতে অক্সিজেন-সহ অন্য সরঞ্জাম রয়েছে।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের