টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, গোঘাট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হুগলি পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সাত দিনের যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, আজ তার তৃতীয় দিন। আর এই টানা বর্ষণের সরাসরি প্রভাব পড়েছে হুগলির গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে।

গোঘাটের রঙ্গবতী ও তারাজুলি খালের সংযোগস্থলে থাকা সেতুটি ইতিমধ্যেই বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিন আগেই সেতুটি ভেঙে পড়েছিল। তারপর তড়িঘড়ি কোনওরকমে সারানো হয়। কিন্তু সংস্কারের পরে প্রবল বৃষ্টিতে বর্তমানে তা ফের পারাপারের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, সেতুর নড়বড়ে কাঠামো এবং নিম্নমানের সংস্কারের ফলেই এই বিপর্যয়।

এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বহু গ্রামীণ রাস্তা ও সেতু ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন কৃষকরা। প্রচন্ড বৃষ্টি চাষের জমি জলপূর্ণ। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে তিল ও ধান চাষে।

স্থানীয় চাষিদের বক্তব্য, এখনও তিল কাটা হয়নি। যা কিছু কাটা হয়েছিল তাও জলের তোড়ে ভেসে যাওয়ার জোগাড়। শুধু তাই নয়, যাঁরা সবজি চাষ করেছিলেন তাঁদেরও ক্ষতি কম নয়। ইতিমধ্যেই পচে যেতে শুরু করেছে ক্ষেতের সবজি। এরকম ক্রমাগত হলে চাল থেকে সবজির দাম যে আকাশছোঁয়া হবে তা বলা বাহুল্য।

চাষবাসের এমন ভয়াবহ ক্ষতিতে কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। একদিকে ফসলহানি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থা, সব মিলিয়ে গোঘাটে তৈরি হয়েছে গভীর সংকট। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন গ্রামবাসীরা।

তবে সাময়িক স্বস্তির কথা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। কিন্তু তার প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি।

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের