গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া থাকার পর ভিন রাজ্য থেকে গ্রেফতার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ প্রধান শহিদুল শেখ। হাসনাবাদ থানার পুলিশ এবং SOG-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ ও অভিযোগকারীদের সূত্রে জানা গিয়েছে, গত ১৮ মে বায়লানি বাজারের ব্যবসায়ী নিতাই দাসকে মারধরের অভিযোগ ওঠে শহিদুল শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। সেদিন রাতে নিমাই দাসের একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এই দুটি ঘটনায় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছিল ধৃতের বিরুদ্ধে।

আরও পডুন: নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

এছাড়াও শহিদুল শেখের বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা তছরুপ, আবাসন পাইয়ে দেওয়ার নাম করে অর্থ নেওয়া, পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের উপর হামলা, বোমাবাজি এবং খুনের হুমকির মতো একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই শহিদুল শেখ এলাকা ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে। এরপর থেকে তাকে খুঁজছিল হাসনাবাদ থানার পুলিশ। অবশেষে গোপন সূত্রে তার অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর হাসনাবাদ থানার পুলিশ এবং SOG যৌথ অভিযান চালিয়ে চেন্নাই থেকে শহিদুলকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, আজ, রবিবার বিকেলের দিকে শহিদুল শেখকে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে। এরপর আগামিকাল সোমবার তাকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।

জাল MBBS সার্টিফিকেট নিয়েই করছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে