মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুরুলিয়ার এক বহুতল হোটেলে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে ডেরা বেঁধে লুকিয়ে ছিল চার বাংলাদেশি যুবক। পুলিশের চোখে ধুলো দিতে ব্যবহার করত মহিলাদের পোশাক। তবে পরিচয় গোপন করেও শেষ রক্ষা হয়নি। পুরুলিয়ার রঘুনাথপুরে এক যুবককে মহিলাদের পোশাক পরে ঘুরে বেড়ানোর সময় আটক করা হয়। যুবককে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । তাকে জেরা করে উঠে আসে পুরুলিয়া শহরে লুকিয়ে থাকা আরও ৩ বাংলাদেশির তথ্য। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করা সন্দেহভাজন চার বাংলাদেশি নাগরিককে আটক করে ডিটেনশন ক্যাম্পে রেখে দফায় দফায় জেরা চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ । কিভাবে, কি উদ্দেশ্য নিয়ে পুরুলিয়ায় লুকিয়ে ছিলেন ওই চার বাংলাদেশি যুবক, উঠছে প্রশ্ন। 

জানা গিয়েছে, যে হোটেলে চার বাংলাদেশি যুবকরা লুকিয়ে ছিল সেই হোটেলের মালিক থেকে নিরাপত্তারক্ষী বা হোটেল কর্মী কেউ জানতই না তারা ভিন দেশের বাসিন্দা । সকলেই সর্বক্ষণ মহিলাদের পোশাক পরে থাকায় পুরুষ হিসেবে কারুর সন্দেহ হয়নি। উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনি সরকার নামে এক মহিলার আধার কার্ড দেখিয়ে হোটেল রুম বুক করেছিল তারা। মহিলার পোশাক পরে থাকত ওই চারজন পুরুষ। এদের সঙ্গে থাকতেন আরও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি । অথচ তারা কি কাজ করতেন, কোথা থেকে এসেছেন কেউ জানতই না। পরে পুলিশ এসে ওই বাংলাদেশি যুবকদের আটক করার পর আসল রহস্য বুঝতে পারেন হোটেল মালিক থেকে সকলেই। কিন্তু অন্য একজনের আধার কার্ড দেখিয়ে বুকিং করা হোটেল রুমে একাধিক বাংলাদেশি যুবককে মাসের পর মাস ধরে কেন থাকতে দিতেন হোটেল মালিক? এই   বেনিয়াম নিয়েও উঠছে প্রশ্ন ।  

আরও পড়ুন: পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

ঘটনার সূত্রপাত গত ১৩ সেপ্টেম্বর। পুরুলিয়ার রঘুনাথপুর শহরে শাড়ি পরে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই নিজের পরিচয় মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামে। জিজ্ঞাসাবাদে তৌহিদ দাবি করেন, গত ১ সেপ্টেম্বর বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই পুরুলিয়া টাউন থানার পুলিশ শহরের একটি আবাসনে অভিযান চালায়। সেখান থেকে আরও তিনজনকে আটক করা হয়। তাঁদের নাম মহম্মদ জাহিদ ইমন, সুমন শেখ এবং শান্ত হোসেন। তাঁদের ঠিকানাও বাংলাদেশের রাজবাড়ি ও কুষ্টিয়া জেলার বলে জানা গিয়েছে। চার জনকেই রঘুনাথপুরে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ । পাশাপাশি, তাঁদের পুরুলিয়ায় অবস্থানের কারণ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী