হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া কর্পোরেশনে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব আদালতের। প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচাগার নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাবদ প্রদেয় টাকার বিপুল অংশের টাকার দুর্নীতির অভিযোগ এনে গত ৪ঠা নভেম্বর ২০২৫ তারিখে জনস্বার্থ কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) একটি জনস্বার্থ মামলার আবেদন জানান জনৈক আমন শ্রীবাস্তব। সেই আবেদন গৃহীত হয় আদালতে।

অভিযোগ, হাওড়া কর্পোরেশনের(Howrah Corporation) পক্ষ থেকে ২০১৮- ২০১৯ এবং ২০২১-২০২২ সালের পাঠানো এ এবং ব্যয়ের রিপোর্টে সি এ জি সন্তুষ্ট হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সি এ জি, হাওড়া কর্পোরেশন সহ অন্যান্যদের পার্টি করে আমন শ্রীবাস্তব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদর্স মামলা রুজু হয়। কেস নম্বর ৪৮১/২৫। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের চিফ জাস্টিস সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেন এর ডিভিশন বেঞ্চে এই মামলা হয় ।

মামলা গৃহীত হয় এবং সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট গভর্নমেন্টকে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছেন আদালত।মামলাকারীর পক্ষে আইনজীবী রাজীব মাইতি জানান, তিনিও হাওড়া কর্পোরেশন এলাকার বাসিন্দা হিসেবে কর্পরেশনের বিভিন্ন খাতে কর প্রদান করেন। প্রদেও করের টাকার খরচের হিসেব জানার অধিকার আছে তাঁদের । জানা গেছে ওই রিপোর্ট আদালতে পেশ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।যিনি জনস্বার্থ মামলা করেছেন সেই অমন শ্রীবাস্তবের দাবি হাওরা কর্পোরেশনের প্রায় ৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। হিসেবে বহু গরমিল রয়েছে। আদালত আগামী বছরের জানুয়ারি মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

ইট চুরির অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে FIR দায়ের করলেন শুভেন্দু

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা