মহাকাশ গবেষক হতে চায় উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই বছর  প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়ামস উচ্চ বিদ্যালয়ের  ছাত্র অভীক দাস। প্রাপ্ত নম্বর ৪৯৬।   স্বাভাবিকভাবেই  এই সাফল্যে খুশি হয় হয়েছে অভীক।

উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর অভীক জানায়, ‘পরীক্ষা ভাল হয়েছিল। আশা করেছিলাম প্রথম পাঁচের মধ্যে থাকব। তবে প্রথম হব তা আমি ভাবিনি। কোনদিন সময় ধরে পড়াশোনা করিনি। আমার কাছে পড়াশোনাটা একটা হ্যাবিট। আমার প্রতিটি বিষয়ের জন্য একজন করে গৃহশিক্ষক ছিল। আমি ভবিষ্যতে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা  করে বিজ্ঞানী হতে চাই।’  মাধ্যমিক পরীক্ষায়  চতুর্থ হয়েছিলেন অভীক। অন্যদিকে ছেলের সাফল্যে খুশি হয়েছে বাবা-মা। তারা জানিয়েছেন,’অভীক খুবই পড়াশোনা করত। স্কুল শিক্ষকরা তাকে সাহায্য করত। ও খুবই পরিশ্রমী ছিল।’ 

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশে হার প্রায় ৯০% । পাশের হারে এগিয়ে রয়েছে  পূর্ব মেদিনীপুর।  দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।   কলকাতা পাঁচ নম্বরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ।

উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার উচ্চ মাধ্যমিকের  ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলে চলছে গরমের ছুটি। আর তখনই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৫০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। তবে মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু’দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব