দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম ভোটেই ‘হাইজ্যাক’? শিলিগুড়িতে ছাপ্পার শিকার তরুণী! ছড়িয়েছে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই লক্ষ্য কমিশনের। সেই কারণে রেকর্ড সংখ্যক বাহিনী মোয়াতেন হয়েছে রাজ্যে। ১৬ জেলায় ১৫২ আসনে চলছে নির্বাচন। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেদিকে খেয়াল রয়েছে কমিশনের। কিন্তু প্রথমবার ভোট দিতে এসে ছাপ্পা ভোটের শিকার হলেন এক তরুণী। ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করেছে কমিশন। তাতেও ছাপ্পা ভোট এড়ানো যায়নি। নিজের প্রথম ভোট দিতে না পারায় অত্যন্ত হতাশ শিলিগুড়ির তরুণী।

জানা গিয়েছে, প্রথমবার ভোটার হয়েছিলেন কাজল দাস। তাঁর ভোটকেন্দ্র পড়েছিল শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায়। এদিন সকাল সকাল ভোট দিতে এসে দেখলেন তাঁর ভোট হয়ে গিয়েছে। এই ধরনের ঘটনায় হতাশা প্রকাশ করলেন তিনি। তরুণীর অভিযোগ, এদিন সকালে নিজের ভোটকেন্দ্রে যান তিনি। সঙ্গে ছিল পরিচয়পত্র। সেই পরিচয়পত্র প্রিসাইডিং অফিসারকে দেখাতেই তিনি জানান, তাঁর ভোট আগেই হয়ে গিয়েছে। কিন্তু তিনি তো সবে এসেছেন। কীভাবে ভোট হল? প্রথম বার ভোট দিতে এসে এ ভাবে আশাভঙ্গ হলেন প্রথম ভোটার। এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ তরুণী। তিনি প্রশ্ন তুলছেন, এত কড়া ব্যবস্থা নিয়ে কী লাভ হল? ভোট দিতে না দিলে, আগেই বলে দিতে পারত। বাড়ি থেকে কষ্ট করতে হবে না।  প্রথমবার ভোটার হওয়ার পরে যারপরনাই আনন্দের সঙ্গে ভোট দিতে এসেছিলেন তিনি। কিন্তু এসে আশাভঙ্গ হল তাঁর। 

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ওই বুথেরই ভোটার বিষয়টি জানতে পেরে কমিশনে কাছে জানানোর কথা বলেছেন। তাঁর হয়ে যিনি ভোট দিয়েছেন, সিসিটিভি দেখে তাঁকে চিহ্নিত করা সম্ভব হবে।  

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ