ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসর জীবনে আর্থিক নিশ্চয়তা, পরিবারের স্বাস্থ্য সুরক্ষা কিংবা ক্যানসারের মতো গুরুতর অসুখের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানে গ্রাহকদের জন্য তিনটি নতুন বিমা প্ল্যান নিয়ে এল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।  নতুন এই তিনটি প্ল্যান হল নিউ জীবন ধারা-II, হেলথ শিল্ড এবং নিউ ক্যানসার কভার। সংস্থার ঘোষণা অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে এই প্ল্যানগুলি কেনার সুযোগ মিলবে।

নিউ জীবন ধারা-II

অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহীদের জন্য নতুন জীবন ধারা-II প্ল্যানটি গুরুত্বপূর্ণ হতে পারে। এটি একটি ডিফার্ড অ্যানুইটি বা বিলম্বিত পেনশনভিত্তিক সঞ্চয় প্রকল্প। এই প্ল্যানে এককালীন প্রিমিয়াম অথবা নিয়মিত প্রিমিয়াম দেওয়ার বিকল্প রয়েছে। পাশাপাশি, সিঙ্গল লাইফ ও জয়েন্ট লাইফ অ্যানুইটির মধ্যেও বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

হেলথ শিল্ড

চিকিৎসার খরচ বাড়তে থাকায় স্বাস্থ্যবিমার গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই কথা মাথায় রেখে LIC এনেছে হেলথ শিল্ড প্ল্যান। এই বিমায় নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।প্ল্যানটির অন্যতম বৈশিষ্ট্য হল হাসপাতালে ভর্তি থাকাকালীন নির্দিষ্ট অঙ্কের দৈনিক নগদ সুবিধা। 

নিউ ক্যানসার কভার

ক্যানসারের চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ার পাশাপাশি ব্যয়বহুলও হতে পারে। চিকিৎসার খরচের চাপ সামলাতে LIC নিয়ে এসেছে নিউ ক্যানসার কভার প্ল্যান। নির্দিষ্ট প্রাথমিক পর্যায়ের ক্যানসার ধরা পড়লে প্রযোজ্য বিমার অঙ্কের ২৫ শতাংশ এবং নির্দিষ্ট গুরুতর পর্যায়ের ক্যানসার ধরা পড়লে ১০০ শতাংশ পর্যন্ত অর্থ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও, গুরুতর পর্যায়ের ক্যানসার শনাক্ত হলে প্রযোজ্য বিমার অঙ্কের ১ শতাংশ করে মাসিক আয়ের সুবিধা ১০ বছর পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে।

কবে থেকে কিনতে পারবেন এই তিনটি প্ল্যান?

LIC-এর ঘোষণা অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে নিউ জীবন ধারা-II, হেলথ শিল্ড এবং নিউ ক্যানসার কভার প্ল্যান কেনা যাবে। অনুমোদিত বিমা এজেন্ট, কর্পোরেট এজেন্ট, ব্রোকার এবং বিমা বিপণন সংস্থার মাধ্যমে অফলাইনে আবেদন করা যাবে। LIC-এর সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও কেনার সুযোগ থাকবে। 

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র