মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

Share:

 নিজস্ব প্রতিনিধি, মেরঠ: দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া মেরঠ নীল ড্রাম কাণ্ডে প্রধান দুই দোষী মুস্কান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। বুধবার (১৪ অক্টোবর) সাজা ঘোষণা করতে গিয়ে মহাভারতের কথাও উল্লেখ করেছেন বিচারক অরবিন্দ মিশ্র। তাঁর কথায়, ‘দণ্ড দেওয়াও এক ধর্ম।’ এদিন রায় ঘোষণার সময়ে আদালতে হাজির ছিলেন নিহত সৌরভ রাজপুতের মা রেণু রাজপুত ও ভাই। তবে আদালতে ছিলেন না প্রধান দুই অপরাধী মুস্কান ও সাহিল। ভার্চুয়ালি তাদের পেশ করা হয়েছিল। রায় ঘোষণার পরেই এজলাসে ভারত মাতা কি জয় ধ্বনিও ওঠে।

গত ৪ মার্চ রাতে মেরঠে খুন হয়ে যান মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত। তাঁর হৃদ্‌পিণ্ডে ধারালো অস্ত্র চালিয়ে খুন করার পর নিথর দেহ একটি নীল ড্রামে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ভর্তি করে দিয়েছিলেন সৌরভের স্ত্রী মুস্কান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা। সৌরভকে খুনের পর তাঁর দেহ ড্রামে ভরে ঘরের চৌকাঠে চুপ করে বসেছিলেন মুস্কান। তার পর ড্রামটিকে সরিয়ে ফেলার জন্য পাশের গলি থেকে ৭-৮ জন শ্রমিককে ডেকেও এনেছিলেন। কিন্তু ড্রাম এত ভারী ছিল যে, সেটি তুলতে না পেরে শ্রমিকেরা চলে যান। পরে পুলিশ সৌরভের দেহাবশেষ উদ্ধার করার পাশাপাশি মুস্কান ও সাহিলকে গ্রেফতার করে।

এদিন সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের রায় ঘোষণার আগেই বিচারক অরবিন্দ মিশ্রকে দোষী মুস্কানের বাবা-মা লিখিতভাবে জানান, ওই জঘন্য হত্যাকাণ্ডের জন্য যদি মেয়েকে ফাঁসির সাজা দেওয়া হয়, তাহলেও তাদের আপত্তি নেই।

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন