প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: শরতের নীল আকাশ, ঢাকের আওয়াজ আর রঙিন আলোর মায়ায় মেতে উঠেছে শহর।  মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। ঠাকুর দেখার জন্য দীর্ঘ লাইন। উৎসবের আনন্দে ঘণ্টার পর ঘণ্টা কখন কেটে যাচ্ছে তা বোজাই যাচ্ছে না। সময় যেন যাচ্ছে ঝড়ের গতিতে। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে এই আনন্দের মাঝেই রয়েছে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি। চড়া রোদ, গুমোট গরম কিংবা একটানা হাঁটাহাঁটিতে শরীর বিগড়ে যেতে পারে মুহূর্তেই। তাই পুজোয় বাড়ি থেকে বেরনোর আগে শুধু সাজগোজ নয়, ব্যাগ গোছানোর দিকেও নজর দেওয়া জরুরি। কারণ, ব্যাগে থাকা ছোট্ট কয়েকটি জিনিসই বড় বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। ঠাকুর দেখতে বেরনোর আগে কী কী রাখবেন সঙ্গে জেনে নিন- 

১. জলের বোতল ও ORS

পুজোর ভিড়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো কিংবা একের পর এক মণ্ডপে ঘুরে বেড়ানোর ফলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে গরমে অতিরিক্ত ঘাম হলে ডিহাইড্রেশন, মাথা ঘোরা ও দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন জলের বোতল। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে ORS-ও রাখা যেতে পারে।  

 ২. ছোট ছাতা ও পোর্টেবল ফ্যান

পুজোর সময় আবহাওয়ার খামখেয়ালিপনায় কখনও চড়া রোদ, আবার কখনও আচমকা বৃষ্টির মুখে পড়তে হতে পারে। তাই ব্যাগে একটি ছোট ফোল্ডিং ছাতা রাখুন। এতে রোদ ও বৃষ্টি, দুই পরিস্থিতিতেই সুরক্ষা মিলবে। পাশাপাশি, গুমোট গরমে স্বস্তি পেতে সঙ্গে রাখতে পারেন একটি ছোট রিচার্জেবল ফ্যান। বিশেষ করে শিশু ও বয়স্কদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোলে এই দুটি জিনিস বেশ কাজে আসতে পারে।

  ৩. পাওয়ার ব্যাঙ্ক ও চার্জিং কেবল

পুজো মানেই ছবি তোলা, ভিডিও করা, রিলস বানানো এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়া। তাই সারাদিন মোবাইল ব্যবহার করতে গিয়ে দ্রুত ফুরিয়ে যেতে পারে ব্যাটারি। ভিড়ের মধ্যে বন্ধু বা পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে গেলে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখাও জরুরি। তাই সঙ্গে রাখুন একটি সম্পূর্ণ চার্জ করা পাওয়ার ব্যাঙ্ক ও প্রয়োজনীয় চার্জিং কেবল। বাড়ি থেকে বেরনোর আগে ফোন চার্জ করে নিন এবং জরুরি যোগাযোগের জন্য ব্যাটারি বাঁচিয়ে ব্যবহার করুন।

 ৪. ওয়েট ওয়াইপস ও হ্যান্ড স্যানিটাইজার

দীর্ঘক্ষণ বাইরে থাকলে ঘাম, ধুলোবালি ও দূষণের কারণে মুখ এবং হাত অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই ব্যাগে রাখুন ওয়েট ওয়াইপস, যা দিয়ে প্রয়োজনে মুখ ও হাতের বাইরের অংশ পরিষ্কার করা যাবে। পাশাপাশি, খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার রাখতে সঙ্গে রাখুন একটি ছোট হ্যান্ড স্যানিটাইজার।  

  ৫. নগদ টাকা ও খুচরো পয়সা

বর্তমানে অধিকাংশ জায়গায় অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকলেও ভিড়ের সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যায় UPI লেনদেন ব্যাহত হতে পারে। রাস্তার খাবার কেনা, জল বা অন্যান্য ছোটখাটো জিনিস কেনার ক্ষেত্রে নগদ টাকার প্রয়োজন হতে পারে। তাই ব্যাগে কিছু নগদ টাকা এবং খুচরো পয়সা রাখুন। 

 ৬. ব্যান্ড-এইড ও জরুরি ওষুধ

পুজোয় নতুন জুতো পরে দীর্ঘক্ষণ হাঁটতে গিয়ে পায়ে ফোস্কা পড়া কিংবা ব্যথা হওয়ার সমস্যা অনেকেরই হয়। তাই ব্যাগে কয়েকটি ব্যান্ড-এইড রাখুন। পাশাপাশি, যাঁদের নিয়মিত ওষুধ খেতে হয়, তাঁরা প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে ভুলবেন না। মাথাব্যথা, অ্যাসিডিটি বা বমিভাবের মতো সমস্যা দেখা দিলে নিজের পরিচিত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিন। 

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র