এবার চাকরি হারানোর তালিকায় সিপিএম নেতার ছেলে!

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ আদালতের নির্দেশে গ্রুপ সি(Group -C) নিয়োগের বাতিল ৮৪২ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে ।সেই তালিকায় এবার সিপিএম নেতার ছেলের নাম উঠে আসলো। চাকরি হারানোর তালিকায় তৃণমূল বিজেপির(BJP) পর নয়া সংযোজন সিপিএম। বসিরহাটের(Bashirhat) হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর স্যান্ডেল বিল গ্রামের দাপুটে সিপিএম নেতা সিপিএমের নির্বাচিত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার।

তিনি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার ছেলে কৃষ্ণপদ সরকার বসিরহাট ছোট জিরাকপুর সুমন্ত হাই স্কুলের ২০১৮ সালে কর্মরত হন। হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি বাতিলের তালিকা প্রকাশ হতেই দেখা যায় ৭৩৮ নম্বরে কৃষ্ণপদ নাম উঠে আসে। তৃণমূল নেতৃত্ব এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি। স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী বলেন,নিয়োগ দুর্নীতিতে শুধু তৃণমূলের নাম আছে এটা সম্পূর্ণ মিথ্যা । বিরোধীরাও লক্ষ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে চাকরি নিয়েছে। সিপিএমের দাপুটে নেতার ছেলে তার লিস্টে নাম এসেছে এইবার বিরোধীরা কি বলবে?

স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের সিপিএমের (CPM)প্রাক্তন প্রধান শিক্ষকের আত্মীয় তথা প্রাক্তন প্রধান ক্ষীীরবলা সর্দার বলেন, প্রচুর অর্থ দিয়ে চাকরিতে ঢুকেছিল। তিনি আরো ও বলেন, অযোগ্যদের বিয়োগ ও যোগ্যদের নিয়োগ চাই।শিক্ষক কৃষ্ণপদ বলেন, আমি উপযুক্ত নম্বর ও নথিপত্র দিয়ে চাকরি পেয়েছি ।তদন্ত করা হোক। দুর্নীতিগ্রস্ত বারবার বলা হচ্ছে তৃণমূলকে একে একে নাম বেরিয়ে পড়ছে। বিজেপি সিপিএম চাকরী তালিকায় রয়েছে তাও আরেকবার প্রমাণ হলো। শুধু তৃণমূল, বিজেপি নয় এবার চাকরি হারানোর তালিকায় খোদ সিপিএম নেতার ছেলে স্থান পেলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল