হিন্দুত্বের জাগরণে রাজ্যে জনসংযোগে ভিএইচপি, লক্ষ্য ১৫ দিনে ৫ লাখ সদস্য

আগামী রবিবার ৬ নভেম্বর থেকে টানা ১৫ দিনের জন্য দেশে সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ৬ নভেম্বর থেকে টানা ১৫ দিনের জন্য দেশে সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)। এই অভিযানে বাংলায় ৫ লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠন। ‘লাভ জেহাদ রোধ’ করা এবং হিন্দুত্বের জাগরণে লোকসভা নির্বাচনের আগে এই বিশেষ অভিযান ভিএইচপির। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে বিশ্ব হিন্দু পরিষদের ষাট বছর পূর্তি উপলক্ষে এই অভিযান।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর থেকে ‘হিতচিন্তক’ নামের অভিযান শুরু হবে। চলবে আগামী ১৫ দিন। এই অভিযানের মাধ্যমে আগামী ১৫ দিনে বাংলায় ৫ লাখ হিন্দুকে নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত করবে বিশ্ব হিন্দু পরিষদ।  সারা দেশে ১ কোটি হিন্দুকে সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে।  প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ৬ নভেম্বর থেকে শুরু করে ১৫ দিন ধরে চলা অভিযানে বিশ্ব হিন্দু পরিষদ দেড় লক্ষ গ্রামে পৌঁছে এক কোটির অধিক সংখ্যক হিন্দুকে যুক্ত করবে।’ এই অভিযানে জনসংযোগ করার জন্য চিকিৎসক, প্রযুক্তিবিদ, আইনজীবী, প্রাক্তন বিচারক, অভিনেতা ও ক্রীড়াবিদরাও থাকবেন বলে জানানো হয়েছে। তবে দক্ষিণ কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল নির্ধারিত দিনের একদিন আগে থেকেই এই হিতচিন্তক অভিযান শুরু করেছে। শনিবার গড়িয়া সোনার বাংলা কমপ্লেক্স থেকে এই অভিযান শুরু করেছে।

সদস্য সংগ্রহের পাশাপাশি মানুষকে বিশ্ব হিন্দু পরিষদের কাজের বিষয়েও জানানো হবে এই কর্মসূচি থেকে। ভিএইচপির তরফে বলা হয়েছে, ‘বিশ্ব হিন্দু পরিষদ ধর্মান্তরণ ও লাভ জেহাদ রোধ করতে এবং পরিবর্তনের জন্য কতটা নিবেদিতপ্রাণ, তাও এই অভিযানের মাধ্যমে প্রচার করা হবে।’ প্রসঙ্গত এর আগে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান করে বিশ্ব হিন্দু পরিষদ দেড় লাখ সদস্য সংগ্রহ করেছিল। প্রতি তিন বছর অন্তর সদস্য সংগ্রহ অভিযান করে এই সংগঠন। আগামী বছরের প্রথমদিকে রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন, পরের বছর ২০২৪ সালে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। তার আগে গোটা ভারতজুড়ে হিন্দুত্ববাদী সংগঠনের টানা ১৫ দিনের এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ