মহিলা বসে মুগ্ধ কেরানি স্বামী, ক্রমাগত নিগ্রহে থানার দ্বারস্থ স্ত্রী

অভিযোগকারিনীর দাবি, তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। তাই অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিবেদক: স্বামী পেশায় কেরানি। তার মন মজে রয়েছে আইনজীবী (Advocate) বসে। আর মহিলা বসে এতটাই মত্ত যে স্ত্রীকে সহ্য পর্যন্ত করতে পারছেন না। তাই স্ত্রীর ওপর ক্রমাগত নির্যাতন চালান স্বামী। দিনের পর দিন তা বাড়তেই থাকছে। অবশেষে অন্য কোনও উপায় না পেয়ে বাধ্য হয়ে থানার (Police Station) দ্বারস্থ নির্যাতিতা। নদিয়া জেলার কৃষ্ণনগরের শান্তিপুরের ঘটনা।

অভিযোগ, শান্তিপুরের বল্লবী আচার্য পাড়ার বাসিন্দা সন্তু মুখোপাধ্যায়।আইনজীবী তনয়া বিশ্বাসের কেরানি হিসেবে কাজ করেন। পরকীয়ার সম্পর্কে (Affair)  লিপ্ত তাঁরা, অভিযোগ এমনটাই। থানায় নির্যাতিতা স্ত্রী সুজাতা  জানান, পরকীয়ার সম্পর্কে এতটাই মজে রয়েছেন তাঁর স্বামী, যে দিনের পর দিন তাঁর ওপর চলে মানসিক ও শারীরিক নির্যাতন। এখানেই শেষ নয়, অভিযোগপত্রে স্ত্রীর দাবি, গত শনিবার স্বামী ও স্বামীর এক বন্ধু মিলে চড়াও হয় তাঁর ওপর। চলে মারধর, অকথ্য অত্যাচার। পাল্লা দিয়ে চলতে থাকে অশ্রাব্য গালিগালাজ, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। নির্যাতিতার দাবি, তাঁকে ফোনে হুমকিও দিয়েছে অভিযুক্ত আইনজীবী।

অভিযোগকারিনীর দাবি, তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। তাই অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে স্ত্রীর মানসিক সমস্যা আছে বলে দাবি করেছেন অভিযুক্ত স্বামী। সেই সঙ্গে সন্তুর দাবি, পেশার বাইরে গিয়ে মহিলা আইনজীবী ও তাঁর মধ্যে কোনও সম্পর্ক নেই।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতার অভিযোগ নেওয়া হয়েছে। দুই পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

 

 

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী