প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই নার্সকে ধর্ষণ করে গা ঢাকা হোমিওপ্যাথি চিকিৎসকের

স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে থাকাকালীন সহকর্মী নার্সকে ধর্ষণের অভিযোগে নাম জড়াল এক হোমিওপ্যাথি চিকিৎসকের। চাঞ্চল্য বীরভূমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে থাকাকালীন সহকর্মী নার্সকে ধর্ষণের(Nurse Raped in Health Center) অভিযোগে নাম জড়াল এক হোমিওপ্যাথি চিকিৎসকের(Homeopathy Doctor)। ঘটনাটি ঘটেছে বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) মহকুমার মুরারুই-১ ব্লকের ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযুক্ত চিকিৎসকের নাম চয়ন মুখোপাধ‌্যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগ, ডিউটিতে থাকাকালীনই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। নির্যাতিতা নার্স গত সাত বছর ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রেই কর্মরত। ২০২১ সালে সরকারি চিকিৎসক হিসাবে চাতরা স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা ওই হোমিওপ্যাথি চিকিৎসক। তারপর থেকেই ওই চিকিৎসক নাকি প্রায়ই তাঁকে উত্ত‌্যক্ত করত।

আরও পড়ুন, পুজোর আবহেও সাসপেনশান বহাল কলকাতা পুরনিগমের ৩ ইঞ্জিনিয়ারের

যদিও সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও নির্যাতিতা দুইজনই বিবাহিত হলেও গত ৩ বছরে নাকি তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। নির্যাতিতা সম্প্রতি বিয়ের জন্য ওই চিকিৎসককে জোর করছিলেন। কিন্তু চিকিৎসক তাতে রাজী না হওয়ার জন্যই এখন নাকি নির্যাতিতা চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিযোগ নিয়ে নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই চিকিৎসক আপাতত ফেরার। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ওই চিকিৎসক মুরারইয়ে একটি ভাড়াবাড়িতে থাকেন। সেখানেই রাতে হানা দেয় পুলিশ। যদিও তাকে পাওয়া যায়নি।’

আরও পড়ুন, পুজোর কলকাতায় ২০০টি পুলিশ পিকেট, নেপথ্যে প্রতিবাদ বিক্ষোভ

এদিকে ঘটনার জেরে মুরারইয়ের বিধায়ক তথা চিকিৎসক মোশারফ হোসেন এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। এটা অনভিপ্রেত। একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় একজন সহকর্মীর হাতে ধর্ষিতা হবেন এক মহিলা, তা মেনে নেওয়া যায় না। প্রাথমিক অভিযোগ এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’জানা গিয়েছে, নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কলকাতা থেকে এই ঘটনার কথা জানাজানি হতেই তা ভাইরাল হয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার দাবিতে সরব হন নার্সরা। তারপর শনিবার স্থানীয় থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ব্লক স্বাস্থ্য আধিকারিক নির্যাতিতা নার্স ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে-কে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আলাদা ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টির গুরুত্ব বুঝে মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও মহিলা পুলিশ অফিসাররা মিলে থানাতেই নার্সকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র