নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও দিতে হল জরিমানা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আমন্ত্রণ না রাখার শাস্তি হিসেবে দিতে হয়েছে ৫০০ টাকা। একজন, দু’জন নয়! যারা যারা আমন্ত্রণ পাওয়ার পরেও অনুষ্ঠানে যোগ দেননি, তাঁদের জরিমানা করা হয়েছে। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা না আসায় অভিনব প্রতিবাদ করলেন হুগলির চুঁচুড়া পুরসভার এক কর্মী। নিমন্ত্রিতদের উদ্দেশে পুরসভা চত্বরে টাঙানো একটি পোস্টার ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে।

চুঁচুড়া পুরসভার দমকল কর্মী সুখেন ঘোষ সম্প্রতি নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী, পরিচিত ও শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ করেছিলেন। ২৯ জুলাই ছিল সেই অনুষ্ঠান। রীতিমতো কার্ড ছাপিয়ে সকলকে আমন্ত্রণ জানানো হলেও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হননি বলে দাবি তাঁর।এরপরই পুরসভার বিভিন্ন জায়গায় একটি ব্যতিক্রমী পোস্টার টাঙানো হয়। সেখানে লেখা হয়, যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে আসেননি, তাঁদের প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, পরে তাঁদের বাড়িতে গিয়ে দম্পতিকে আশীর্বাদও করতে হবে। পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অনেকে না আসায় সেই খাবারের একটি অংশ নষ্ট হয়েছে। সেই আক্ষেপ থেকেই এই অভিনব বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

ঘটনাটি সামনে আসতেই পুরসভার কর্মী থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে নিছক মজার ছলে করা প্রতিবাদ বলছেন, আবার কেউ মনে করছেন, নিমন্ত্রণ রক্ষা না হওয়ার কষ্ট থেকেই এমন পদক্ষেপ করেছেন ওই কর্মী। আমন্ত্রিতদের একাংশের বক্তব্য, অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা থাকলেও ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি। তবে পোস্টারে জরিমানার কথা দেখে অনেকেই রসিকতার সুরেই নানা মন্তব্য করছেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এক ব্যক্তিকে অনুষ্ঠানে যাওয়ার জন্য চুল-দাড়ি কাটার খরচ হিসেবে ২০০ টাকা পর্যন্ত দিয়েছিলেন সুখেন ঘোষ। কিন্তু তিনিও অনুষ্ঠানে না যাওয়ায় পরে সেই টাকাও ফেরত নেওয়া হয়েছে বলে এলাকায় চর্চা চলছে। পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, ‘উনি অত্যন্ত ভালো মানুষ। হঠাৎ এমন পোস্টার কেন দিলেন, বুঝতে পারছি না। যদি সত্যিই জরিমানা চাইতে আসেন, তখন দেখা যাবে।’

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ