পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: মর্মান্তিক দুর্ঘটনা হুগলির মগরায়। টানা বৃষ্টির জেরে গভীর রাতে ভেঙে পড়ল একটি মাটির বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল বাবা ও তাঁর নাবালিকা মেয়ের। ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে শোকের আবহ।

স্থানীয়দের বক্তব্য, রাত প্রায় ২টো নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। বাইরে এসে দেখেন, গৌর মালিকের মাটির বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গেই প্রতিবেশীরা উদ্ধারকাজে নেমে পড়েন এবং খবর দেওয়া হয় মগরা থানার পুলিশকে। জানা গিয়েছে, গৌর মালিক পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তিনি তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে ওই মাটির বাড়িতেই বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়তের মাধ্যমে আবাস যোজনার অধীনে একটি পাকা বাড়ি নির্মাণের অনুমোদন মিলেছিল। বাড়ির নির্মাণকাজও শুরু হয়েছিল। কিন্তু প্রকল্পের সম্পূর্ণ টাকা না পাওয়ায় সেই বাড়ির কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে পাকা বাড়ির পাশেই পুরনো মাটির ঘরে থাকছিলেন গৌর মালিক ও তাঁর মেয়ে।

আরও পড়ুন: আমেরিকায় চাকরি করতে গুনতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটির বাড়ির ভিত দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই গভীর রাতে আচমকা গোটা বাড়িটি ধসে পড়ে বলে তাঁদের অনুমান। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, আবাস প্রকল্পের পুরো টাকা সময়মত পেলে গৌর মালিক হয়তো নতুন পাকা বাড়িতে উঠে যেতে পারতেন। কয়েক মাস আগে একটি কিস্তির টাকা পেলেও তা দিয়ে নির্মাণকাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অসমাপ্ত অবস্থাতেই থেকে যায় পাকা বাড়ি, আর পুরনো মাটির ঘরেই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় বাবা ও মেয়েকে। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি কীভাবে বাড়িটি ভেঙে পড়ল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার