গাড়ি ছাড়া নিয়ে বচসা! তারকেশ্বরে পিটিয়ে ‘খুন’ আলু ব্যবসায়ীকে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : কার গাড়ি আগে যাবে তা নিয়ে তুমুল বচসা।বচসা থেকে সংঘর্ষের উৎপত্তি। এক আলু ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে।যা নিয়ে শোরগোল এলাকায়। মৃতের নাম রাখালচন্দ্র ঘোষ,বয়স ৬০।তারকেশ্বরেরই রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা তিনি। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে পাঁচগেছিয়ায় গিয়েছিলেন রাখাল ও তাঁর ছেলে। সেখানে চাষিদের কাছ থেকে আলু কিনে ভ্যানে করে পিয়াসারা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই আচমকাই লোহার রড দিয়ে রাখালের মাথায় আঘাত করে বেশ কয়েকজন। তড়িঘড়ি তাকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শোনা যায় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতার করা হোক।

এই নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান, ‘আলু রাখা নিয়ে একটা বচসা হয়। চার পাঁচ জন মিলে এক ব্যক্তিকে মারধর করে, তাতেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্তদের নামও জানা গেছে প্রাথমিক তদন্তে। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করব। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়টাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এই নিয়ে রাখালের ছেলে তন্ময় ঘোষের কাজের দাবি বা জমির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে পুলিশের কাছে দাবি জানান। একইসঙ্গে গ্রামের মানুষজন পুলিশের কাছে আর্জি জানান যাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায় মৃতের পরিবারকে। এছাড়াও অপরাধীদের শীঘ্রই শনাক্ত করে শাস্তির দাবি তুলেছেন তারা।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র