চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা! মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী, আহত শিশুসন্তান

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হয়েছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী। দম্পতির শিশুসন্তানও আহত হয়েছেন। জানা গিয়েছে ওই দম্পতির বাড়ি দক্ষিণ কলকাতার বেহালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) ভোরে পার্থসারথি ঘোষ নামের এক ব্যক্তি বাইক নিয়ে কলকাতা থেকে ওড়িশা যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুপর্ণা ঘোষ এবং সন্তান। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ এলাকার মাদপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে এদিন সকাল ৮টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। স্থানীয়রা বলছেন পার্থ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে তিনি ও তাঁর স্ত্রী বাইক থেকে ছিটকে নীচে পড়ে গুরুতর আঘাত পান। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক পার্থকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: বিমানের মধ্যেই সিগারেটে সুখটান, পাকিস্তান হকি দলের ম্যানেজার-খেলোয়াড়কে নামিয়ে দেওয়া হল

সুপর্ণা ঘোষের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে। ঘোষ দম্পতির নাবালক সন্তানের সেভাবে আঘাত লাগেনি। পুলিশ জানিয়েছে পার্থদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। বাইকের গতিবেগ কতছিল সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ