পণের চাপ, প্রতিবাদ করতেই পিটিয়ে খুন বধূকে!

বাপের বাড়ি থেকে পণের টাকা নিয়ে আসার ক্রমাগত চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবাদ করতেই গৃহবধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: বাপের বাড়ি থেকে পণের টাকা নিয়ে আসার ক্রমাগত চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন। প্রতিবাদ করতেই গৃহবধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ইটাহারের বারোডাঙি গ্রামের ঘটনা। ইটাহারের গুলন্ধর-১ গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গি গ্র্রামের বাসিন্দা মুন্না ওরফে ভাদু শেখের সঙ্গে মালদার চাঁচল থানার খরবা গ্রামের রহিমা বিবির বিয়ে হয় দশ বছর আগে। তাঁর পরিবারের দাবি, বিয়ের সময় যৌতুক ও পণ বাবদ গয়না, সোনা, টাকা দেওয়া হলেও মাঝেমধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। নাহলে প্রচন্ড মারধোর করা হতো।

অভিযোগ, একাধিকবার সালিশি সভায় বিষয়টি মিটে গেলেও মঙ্গলবার রাতে আবারও রহিমার উপর অত্যাচার শুরু হয়। পণের জন্য টাকা নিয়ে আসার চাপ দিতেই প্রতিবাদ করে রহিমা। এরপরই তাঁর ওপর অকথ্য অত্যাচার ও মারধোর চলে। ফলে তাঁর মৃত্যু হয় বলে দাবি রহিমার পরিবারের। এরপরই রহিমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক বলে পুলিশ সুত্রে খবর। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ