বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেই রেকর্ড গতি সোনা ও রুপোর দামে, কত বাড়ল? জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা ও রুপোর বাজারে ফের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৪০০ টাকা বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে রুপোর দরেও বড়সড় লাফ লক্ষ্য করা গিয়েছে। মার্কেটে রুপোর দাম ৮ হাজার টাকার বেশি বেড়ে ৫ মার্চের চুক্তিতে ২.৭৫ লক্ষ টাকার উপরে লেনদেন করছে। এই মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মাত্র কয়েক দিন আগেও বাজারের চিত্র ছিল ভিন্ন। তখন রুপোর দাম ছিল প্রায় ২.২৫ লক্ষ টাকার আশপাশে এবং সোনার দরও তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের প্রভাবে ফের এই মূল্যবান ধাতুগুলির চাহিদা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, মূলত আমেরিকা থেকে আসা অর্থনৈতিক ও রাজনৈতিক ইঙ্গিতের কারণেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ফেসবুক বিজ্ঞাপনের ফাঁদে সর্বস্বান্ত প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার, পর্দাফাঁস আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের

বিশেষ করে আমেরিকায় শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকতে বাধ্য করছে। পাশাপাশি ইরানও আমেরিকার মধ্যে চলমান আলোচনার দিকেও নজর রাখছেন বাজার বিশ্লেষকেরা। ওমান-এর মধ্যস্থতায় জেনেভায় বৈঠক হলেও এখনও কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। ফলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে, যা সোনা ও রূপার দামে প্রভাব ফেলছে।

এদিকে দক্ষিণ এশিয়াতেও ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের খবর বিনিয়োগকারীদের আরও সতর্ক করেছে। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও, যেখানে পতনের প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে শুক্রবার সোনা ও রুপোর দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী ধারা বজায় ছিল। স্পট সোনার দর প্রতি আউন্স প্রায় ৫,১৮৭ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করেছে, অন্যদিকে স্পট রুপোর দাম প্রায় ০.৬ শতাংশ বেড়ে ৮৮ ডলারের বেশি হয়েছে। সব মিলিয়ে অনিশ্চয়তার আবহে সোনা ও রুপো ফের বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?