হাওড়ার বি গার্ডেন এলাকায় সরকারি আবাসনের ওপর থেকে পড়ে রহস্যজনক মৃত্যু বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার একটি সরকারি আবাসনে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু।এ জে সি বোস বি গার্ডেন থানার অন্তর্গত দানেশ শেখ লেন(Danesh Sk. Lane) বনান্তর সরকারি আবাসনের ঘটনা।ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন বাদিন্দারা। অনুমান আবাসনের ওপর থেকে পড়ে এই মৃত্যুর ঘটনা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।বাসিন্দারা জানান শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ এই ঘটনা ঘটে।অশ্রুকনা মোদক(Asrukona Modak) (৬৭)নামে ওই বৃদ্ধা বেশ কিছু দিন ধরে আর্থরাইটিস রোগে ভুগছেন।ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না।

বি পি/৬ নম্বর আবাসনে তৃতীয় তলে থাকতেন তার স্বামী ছেলে বৌমা নাতির সাথে।ওই আবাসনে যে দিকে থাকতেন তার পাশের ফ্লোরের নীচে তাকে পড়ে থাকতে দেখা যায়।তার মাথার সামনে আঘাতের চিহ্ন , হাতে রক্ত দেখা যায়।এখানেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা যে ঠিকমতো হাটতে না পারলেও ওখানে ওই বৃদ্ধা কিভাবে পৌঁছালেন? পুলিশ জানিয়েছেন তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্টে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানতে পারা যাবে।

আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করে তদন্ত করা হচ্ছে।অন্যদিকে এই ঘটনার পর ওই পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়েন।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।অশ্রুকনা দেবীর ছেলে সুব্রত মোদক বলেন কিভাবে এই ঘটনা ঘটলো তারা বুঝতে পারছেন না। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।অন্যদিকে, আনন্দপুরে(Anandapur) ফটিস বেসরকারি হাসপাতালের পাশে খালে এক মহিলার পচা গলা মৃতদেহ শুক্রবার উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর কারণ বলা যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার