হাওড়া থেকে অপহরণ হওয়া বিস্কুট কারখানার ম্যানেজারের দেহ উদ্ধার বোলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর ও হাওড়া: বোলপুর থানার অন্তর্গত শিবতলা সংলগ্ন ফাঁকা মাঠ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শুক্রবার। স্থানীয়রা গামছা দিয়ে মুখ বাধা অবস্থায় এক যুবককে শিবতলা থেকে সুরুল যাওয়ার রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তারপরে খবর দেওয়া হয় বোলপুর থানার(Boalpur P.S.) পুলিশকে। তারা এসে দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে(Boalpur Hospital) নিয়ে যায়, ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিরাট পুলিশ বাহিনী।

ইতিমধ্যেই তারা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এদিন এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জানাজায় হাওড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ সেটি। বোলপুর থানার পুলিশ হাওড়া থানার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে হাওড়া থানা এলাকা থেকে টাকা সমেত এক ব্যক্তিকে তুলে নিয়ে যাবার অভিযোগ বৃহস্পতিবার থানায় দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে অনিমেষ মিত্র(Animesh Mitra) নামে ওই ব্যক্তিকে অপহরণ করা হয় বলে অভিযোগ।পুলিশ কমিশনারের বাংলোর সামনে থেকে তিনি নিখোঁজ হন।নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র ম্যানেজারের কাজ করতেন হাওড়ার ফোরশোর রোডের একটি বিস্কুট কারখানায়(Biscuits Factory)। বৃহস্পতিবার দুপুরে তিনি লক্ষাধিক টাকা নিয়ে ফজির বাজার এলাকায় একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন।

তখনই ঘটনাটি ঘটে।তদন্তে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা নামেন।এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়। এরপর প্রভার বোলপুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় বোলপুর এবং হাওড়া থানার(Howrah P.S.) পুলিশ যুগ্মভাবে তদন্ত শুরু করেছে। কেন ওই ব্যক্তিকে আপন করে নিয়ে গিয়ে বোলপুরে খুন করে ফেলা হল তা জানতে জোর কদমে তদন্ত শুরু হয়েছে। শুধুমাত্র টাকা নাকি কোন ব্যক্তিগত শত্রুতা সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা