পর্নকাণ্ড! শ্বেতা খানের বাড়ির ডিভিআর সহ নির্যাতিতার মোবাইল বাজেয়াপ্ত করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকড়া : পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতা খান (Sweta Khan) এবং আরিয়ান খানের (Ariyan Khan) ফ্ল্যাট থেকে উদ্ধার নির্যাতিতার মোবাইল ফোন (Mobile) । মা-ছেলের ফ্ল্যাটে হানা দিয়েছিল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ প্রয়োজনীয় জিনিস। ফ্ল্যাটের ডিভিআরও (DVR) বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)। এই ঘটনার তদন্তে আসল কারণ প্রকাশ্যে আনতে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ।

পুলিশ সূত্রে খবর, ধৃত শ্বেতা খান ও আরিয়ান খান থাকতেন বাঁকড়ার ফকিরপাড়ার একটি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটেই ডোমজুড় থানার পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে যায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি মোবাইল উদ্ধার করেছে। সেই মোবাইলটি সোদপুরের নির্যাতিতার বলেই জানা গিয়েছে। নির্যাতিতার মোবাইলের পাশাপাশি একটি ল্যাপটপ, সিসিটিভি-র ডিভিআর ও একটি কাঁচিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ফ্ল্যাটে নির্যাতিতাকে আটকে রেখে অত্যাচার করার অভিযোগ উঠেছে। সেখানে কে কে আসত। কাদের সঙ্গে যোগাযোগ ছিল মা ও ছেলের সবটাই হাতে পেতে চাইছে পুলিশ। সেই কারণে ওই ফ্ল্যাটের সিসিটিভি (CCTV) ফুটেজও খতিয়ে দেখতে চাইছে পুলিশ আধিকারিকরা। তাই ওই ফ্ল্যাট থেকে সিসিটিভির ডিভিআর বাজেয়াপ্ত করা হয়েছে।

মাস ছয় ধরে তরুণীকে আটকে রেখে অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁর মাথার চুল কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। সিসিটিভির ডিভিআর তদন্তের স্বার্থে ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সেগুলো দেখেই পরবর্তী তদন্তে এগোতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত সকল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের