মৎস্যজীবীদের জন্য আলাদা ক্রেডিট কার্ডের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলার কৃষকদের সাহায্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চালু করেছিলেন কিষাণ ক্রেডিট কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের সাহায্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চালু করেছিলেন কিষাণ ক্রেডিট কার্ড। কিন্তু সেই কার্ডের সুবিধা পেতে দেরী হচ্ছে মৎস্যজীবীদের। অনেক ক্ষেত্রে মৎস্যজীবীরা পাচ্ছেই না কিষাণ ক্রেডিট কার্ড। তাই এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে মৎস্য দফতরের সচিব অত্রি ভট্টাচার্যের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয় এই সমস্যার কথা। যার উত্তরে সমাধান খুঁজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মৎস্যজীবীরা তো চাষি নয়, তাই অসুবিধা হচ্ছে। তাদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড করে দাও। সমবায় দফতরের সাহায্যে কিংবা ব্যাঙ্কের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। এছাড়াও হাওড়ায় মাছ চাষের দিকটা দেখতে হবে। নয়াচড়ে মৎস্য হাব গড়তে হবে।’

মুখ্যমন্ত্রী কথার মাধ্যমে এক নতুন শিল্পের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমার একটা অন্য আইডিয়া আছে। এই যে আমাদের এখানে এত কাশফুল হয়। একমাসের জন্য ওই ফুল আসে আর ঝরে, উড়ে চলে যায়। তাকে অপচয় না করে বালিশ, বালাপোষ তৈরি করা গেলে কিন্তু, দারুণ হবে। ব্যাপারটা দেখতে হবে। কোনও কেমিক্যাল ব্যবহার করে কাশফুলকে বালিশ, তোষক তৈরির কাজে লাগানো যায় কিনা সে নিয়ে গবেষণা করতে হবে। এছাড়াও ব্লু-বেরি ও স্ট্রবেরি চাষ বাড়াতে হবে। বাজারে কিন্তু চাহিদা আছে।’

এছাড়াও হাওড়ায় খালগুলি দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে খালের মাধ্যমে চাষের কাজে জলকে ব্যবহার করা যায়।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়