হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তি এড়াতে ড্রোনে নজরদারি শুরু, মোতায়েন ২,৫০০ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: রামনবমী উপলক্ষে বড় শোভাযাত্রা আগামীকাল।হাওড়ার কাজীপাড়া থেকে ময়দান পর্যন্ত এই শোভাযাত্রা করবে বিশ্ব হিদু পরিষদ অঞ্জনি পুত্র সেনা।শান্তিপূর্ণ ভাবে মিছিল যাতে হয় তারজন্য কড়া পুলিশি ব্যবস্থা।ড্রোন (Drone)দিয়ে চলছে নজরদারি।হাওড়াতে ২৫০০ হাজার পুলিশ নামানো হল। শনিবার থেকে শুরু হল পুলিশের সতর্কতামূলক মাইকিং প্রচার।এদিকে,রামনবমীতে ২৯ আইপিএসকে(IPS) বিশেষ দায়িত্ব দিল নবান্ন(Nabanna)। রামনবমী নিয়ে সতর্ক পুলিশ। রামনবমীর শোভাযাত্রা ঘিরে রাজ্যের কোথাও যাতে বৃশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজরদারী চালাবে পুলিশ। রামনবমীকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার পরস্থিতি অবনতি না হয়, তার জন্য পুলিশের বিশেষ দল গঠন করল নবান্ন।কলকাতায় রামনবমীর প্রায় ৫৯টি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রার রাস্তায় বহুতল থেকেও কড়া নজরদারী থাকবে পুলিশের।

রাজ্যের বিভিন্ন জায়গায় জোরদার টহল ও নজরদারী চালাতে ২৯ জন দুঁদে আইপিএসকে দায়িত্ব দিয়েছে নবান্ন। রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে রাজ্যের কোথাও কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকে কড়া নজরদারী থাকবে পুলিশের। দশ জেলা ও পুলিশ কমিশনারেটের দিকে নজর দিতে ২৯ জন আইপিএসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া উত্তর ও হাওড়ার গ্রামের দিকে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাড়তি নজর রাখা থেকে বাদ যাচ্ছে না ব্যারাকপুর, আসানসোল এবং শিলিগুড়ির বিস্তির্ণ এলাকা। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ,ইসলামপুর এবং চন্দননগরেও বাড়তি সতর্কতা রাখছে পুলিশ।জানা গিয়েছে, রামনবমীতে অশান্তি এড়াতে যে ২৯ দক্ষ আইপি এসকে দায়িত্ব দেওয়া হয়েছে তারমধ্যে হাওড়ার দায়িত্বে থাকবেন ৬ জন আইপিএস। ব্যারাকপুরে অতিরিক্ত ৪ পুলিশকর্তা নজর রাখবেন। মুর্শিদাবাদ-মালদহে দায়িত্বে থাকবেন অতিরিক্ত ৫ জন করে আইপিএস অফিসার। ইসলামপুর এবং আসানসোলে বিশেষ দায়িত্বে থাকবেন ৩ জন করে পুলিশকর্তা। চন্দননগর ও শিলিগুড়িতে বাড়তি নজর রাখা হচ্ছে। সবমিলিয়ে আইজি থেকে এসপি পদাধিকারী ২৯ জন পুলিশ কর্তাকে বিশেষ দায়িত্ব দিল নবান্ন।

যে রাস্তাগুলোতে রামনবমীর মিছিল যাবে, সেই রাস্তায় কড়া ব্যবস্থা গ্রহণ করেছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, রামনবমীতে কলকাতায় ছোট বড় মিলিয়ে মোট ৫৯টি মিছিল বের হবে। সেগুলির মধ্যে ৪৩টি বড় মিছিল হবে। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর সহ বিভিন্ন এলাকা থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ বাহিনী। কোনও করম পরিস্থিতি খারাপ হওয়ার দিকে এগোলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তারদিকে কড়া নজরদারি রাখবে পুলিশ। মিছিলগুলির উপর আকাশপথে নজর রাখবে ড্রোন। নিছিলে থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশের গাড়িও। সংলগ্ন রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি। লালবাজারের রবিবার সকাল থেকে খোলা হচ্ছে বিশেষ পুলিশ কন্ট্রোল রুম।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬