নির্বাচন কমিশনের কীর্তি, ভোটার তালিকায় ‘দাদু’ হলেন ‘বাবা’, বিপাকে হাওড়ার সাঁকরাইলের ২০০ ভোটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দাদু’ হলেন ‘বাবা’! ভোটার তালিকায় অদ্ভুত ভুলে বিপাকে পড়েছেন হাওড়ার সাঁকরাইল এলাকার প্রায় ২০০ জন ভোটার। ‘বাবা’র জায়গায় নথিতে উঠে এসেছে ‘দাদু’র নাম। এক দুজন নয় একই সমস্যার সম্মুখীন বহু মানুষ। কীভাবে এমন ভুল হল তা বুঝতে পারছেন না ভোটাররা। এই ঘটনার প্রতিবাদে শনিবার ডোমজুড়ে স্থানীয় বুথ লেভেল অফিসার এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের প্রায় ২০০ ভোটারের ক্ষেত্রে এই বিভ্রাট দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় আগেই ছিল। তবুও কমিশনের তরফে তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। নোটিস হাতে পাওয়ার পরেই তাঁরা দেখেন প্রত্যেকের ক্ষেত্রেই একই ধরণের ভুল। ভোটারদের বাবার নামের জায়গায় বসানো হয়েছে তাঁদের দাদুর নাম। ফলে দুই প্রজন্মের বয়সের ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই কারণেই শুনানিতে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতে অস্বীকার করায় ভারতীয়কে বাংলাদেশি তকমা বিজেপির বিরুদ্ধে

এক ভোটারের দাবি, “আমার মা বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। আমার সব নথি ঠিক থাকা সত্বেও বাবার জায়গায় দাদুর নাম দেখানো হয়েছে। এই ভুলের জন্য কেন আমাদের শুনানিতে বারবার যেতে হবে?” অন্য আরেকজন ভোটার বলেন, “আমরা সঠিকভাবেই ফর্ম পূরণ করেছি।কিন্তু বিএলও অযাপে তথ্য দেওয়ার সময় দাদুকে বাবার জায়গায় বসানো হয়েছে। এই ভুল প্রশাসনের।” এই বিষয়ে স্থানীয় বিএলও জানান, “আমি অনেক পরে কাজ শুরু করেছি,কাজের চেইপ কয়েকজনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। তবে শুনানির পরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের