গোলাবাড়ির ওড়িয়াপাড়াতে চলল গুলি,আহত ১, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া জেলার গোলাবাড়ি থানার অন্তর্গত ওড়িয়া পাড়াতে রবিবার রাত্রে চলল ৩ রাউন্ড গুলি। আর এতেই আতঙ্কিত এলাকাবাসী। তারপর থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি ।মানুষ পুরোপুরি প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছ।হাওড়ার গোলাবাড়ি থানা(Golabari P.S.) এলাকায় ওড়িয়াপাড়া সনাতন মিস্ত্রি লেনে চলল গুলি। জখম এক। নাম তারক বারিক।হাওড়া হাসপাতালে ভর্তি।

রবিবার রাতে ওই এলাকায় তিন যুবকের মধ্যে বচসা হয়।একজন পিস্তল বের করে। তখনই এলাকার লোকজন ঝামেলা থামাতে যায়।পিস্তল কেড়ে নিতে চায়।তখনই ওই তিনজন পালাতে থাকে। এদের মধ্যে দুজন স্থানীয় যুবক।নাম সুচিত সিং ও রাজ পান্ডে।বাকি অন্যজন বহিরাগত।তাকে ধাওয়া করে স্থানীয়রা। ওই যুবক তখনই পিস্তল থেকে গুলি চালায়।জখম হয় তারক বারিক(Tarak Barik)। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়ার উড়েপাড়া এলাকায় অল্প বয়সী যুবকদের হাতে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তা জানতে পুলিশ তদন্ত করছে। হাওড়া এলাকায় ক্রমাগত সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় একাধিক চক্রের বিরুদ্ধে এবার লাগাতার অভিযান শুরু করছে হাওড়া পুলিশ(Howrah Police)।

অন্যদিকে,পঞ্জাবের প্ৰখ্যাত কবাডি খেলোয়াড় খুনে পঞ্জাবের তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার হাওড়া স্টেশন থেকে। কলকাতা STF আর গোলাবাড়ির থানার পুলিশের জালে পঞ্জাবের ঘনশ্যাম গ্যাং এর তিন শুটার। কবাডি খেলা চলাকালীন গুলি করে খুন করা হয় রানা বালাচাউরকে। ১৫ ডিসেম্বরে পঞ্জাবের অমৃতসরে খুন করে পালিয়ে আসে তরন্দীপ সিং, করণ পাঠক, আকাশদীপ সিং। পঞ্জাব থেকে পালিয়ে আশ্রয় নেয় কলকাতার হোটেলে ।সেখান থেকে কয়েকদিন কাটায় সিকিমের গ্যাংটকে। সেখান থেকে ফের কলকাতার হোটেলে আশ্রয় নেয়।হাওড়া স্টেশনে(Howrah Station) টাকা নিতে এসেই ধরা পরে তিনজন। সোমবার অভিযুক্তদের পেশ করা হয় আদালতে। সেখান থেকে পঞ্জাব পুলিশ ট্রানজিস্ট রিমান্ডে তিন অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে পঞ্জাবে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর