‘এত বাংলা-বাংলা করলে বাংলাদেশ হয়ে যাবে!’ যাত্রীকে ধমক মেট্রো কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি : মেট্রোয় টিকিট কাটতে গিয়ে একি কান্ড..। মেট্রো কর্মী রেগে গিয়ে সোজা যাত্রীকেই বলে বসলেন ‘বাংলাদেশি মনোভব’। মেট্রো কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ায়।‘বাংলাদেশি’ তকমা দেওয়া হয়েছে যাত্রীকে। জানা যায় হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড আসার জন্য এক ব্যক্তি কাউন্টারে যান টিকিট কাটতে। নিজের মাতৃভাষায় টিকিট চান ওই যাত্রী। তাতে ক্ষুব্ধ হন মেট্রোকর্মী। হিন্দিতে তাঁর উত্তর দেন মেট্রোকর্মী। প্রতিবাদ করায় ওই যাত্রীকে বলা হয়, ‘বাংলা বাংলা করবেন না, তাহলে এটাও বাংলাদেশ হয়ে যাবে।’

ইতিমধ্যেই মেট্রোরেলের এই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে মেট্রো কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মেট্রো রেল এই ধরণের ঘটনা সমর্থন করে না বলে জানিয়েছেন মেট্রো কতৃপক্ষ। মেট্রোরেল সূত্রে পরিস্কার জানানো হয়েছে, ‘এই ধরণের আচরণ কোনও কর্মীর থেকে কাম্য নয়। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে তক্ষনাৎ ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। যাত্রীদের অভিযোগ কেন তাঁরা হেনস্থার শিকরা হবে বারবার। এই নিয়ে তদন্ত করা হোক। যে দোষী তাঁকে শাস্তি দেওয়া উচিত। এমন ঘটনা সত্যিই নিন্দনীয়। নিজের মাতৃভাষা বললেও অপমানিত হতে হচ্ছে বাংলায় থেকেও।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!