প্রেমের প্রস্তাব নাকচ মায়ের,‘পথের কাঁটা’ সরাতে দুধের শিশুকে খুন প্রেমিকের!

Share:

নিজস্ব প্রতিনিধি : পছন্দের মানুষের সঙ্গে সংসার পাততে একরত্তি শিশুকে খুন।জানা যায় দেড় বছরের শিশু থাকায় প্রেমের প্রস্তাবে রাজি হয় নি মা। তাতেই রেগে গিয়ে দেড় বছরের শিশুকে খুন করল ওই মহিলার প্রেমিক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আপাতত উলুবেড়িয়া থানার পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। অভিযুক্তের নাম ফিরোজ জমাদার। ইতিমধ্যেই মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় এফআইয়ার দায়ের করা হয়েছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়।

এই নিয়ে উলুবেড়িয়া থানার পুলিশ জানিয়েছে,খানজাদাপুরে ফিরোজের চায়ের দোকান আছে। ওই দোকানের উপরেই ভাড়া থাকেন মাসিয়া বেগম নামের এক মহিলা।তিনি ফিরোজের দোকানেই কাজ করেন। মাসিয়ার বেগমের স্বামী ছিল না। আর তাতেই ভালমত সুযোগ খোঁজেন ফিরোজ।ভাবেন মাসিয়ার সঙ্গে অবৈধ সম্পর্কে থাকবেন। কিন্তু মাসিয়া এতে রাজি হয় নি।এতে আরও ক্ষিপ্ত হন ফিরোজ। বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল মাসিয়ার একরত্তি শিশু। বয়স তার মাত্র দেড় বছর। ফিরোজ সিদ্ধান্ত নেয় ওই শিশুটিকে হত্যা করবে সে।

মাসিয়ার অভিযোগ, প্রতিদিনের মত গত বুধবার সকালে মাসিয়া ফিরোজের দোকানে কাজ করতে আসেন। এরপর মাসিয়া প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাইরে যান।ওই সুযোগে অভিযুক্ত চলে যায় ওই মহিলার ঘরে।কিছুক্ষণ বাদে মাসিয়া দেখেন, ফিরোজ তার ঘর থেকে বেরিয়ে আসছে। এরপর তিনি দ্রুত নিজের ঘরে গিয়ে দেখেন। কিন্তু সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ। দেখলেন মেয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে মেঝেয়। তড়িঘড়ি করে তাকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর রাগে-ক্ষোভে ফেটে পড়েন মাসিয়া। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান সদ্য সন্তানহারা মা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে হাজির হন উলুবেড়িয়া থানার পুলিশ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে