আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধন্যি মেয়ে, বাবাকে দাহ করে এসে শোক ভুলে উচ্চ মাধ্যমিকে বসলেন

নিজস্ব প্রতিনিধিঃ জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক । তারআগেই বড় ধাক্কা খেলেন পরীক্ষার্থী। বাবাকে হারিয়ে বুধবার ফের  পরীক্ষায় বসলেন বোলপুরের   উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানি। মঙ্গলবার রাতে তিনি বাবা মহাদেব সাহানিকে হারান । তাই দেহ সৎকার করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ছাত্রী। 

জানা গিয়েছে, সোমবার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ড্রেনে পড়ে যান সুস্মিতার বাবা । মাথায় গুরুত্বর চোট পান । ইন্টারনাল হ্যামারেজ শুরু হতেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় মহাদেববাবুর । বাবাকে হারিয়ে বুধবার সকালে উচ্চমাধ্যমিকের ইংরাজি পরীক্ষা দিতে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে গেলেন সুস্মিতা। প্রথমে বাবা তাঁর ফলাফল দেখতে পারবেন না পরীক্ষায় বসতে চায়নি । পরে শিক্ষক -শিক্ষিকা এবং পরিবারের কথা শুনে পরীক্ষা কেন্দ্র  যান সুস্মিতা। 

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের   প্রথমদিনেই বাবার মুখাগ্নি করে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন  বর্ধমানের মন্তেশ্বরের ছেলে স্বর্ণাভ চট্টোপাধ্যায়। পরনে সুতির সাদা ধুতি। গায়েও এক খণ্ড সাদা কাপড়। ওই ভাবে সে যায় পরীক্ষাকেন্দ্রে । স্বর্ণাভ চট্টোপাধ্যায়ের এমন মানসিক দৃঢ়তাকে শিক্ষকেরা কুর্নিশ জানিয়েছেন সহপাঠি থেকে শুরু করে সকলেই ।  পরীক্ষায় বসার আগে  স্বর্ণাভ জানিয়েছিলেন,’  আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট করব। এই স্বপ্ন দেখত বাবা। তাই এসেছি পরীক্ষা দিতে ।’    আর এবার একই চিত্র দেখা গিয়েছে বোলপুরে। 

Published by:

Share Link:

More Releted News:

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ