Loading live market data...
Loading active stocks...
Connecting...

২০২৬ সালে কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? জেনে নিন দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২৫-র ফল ঘোষণার দিনেই ২০২৬ –র উচ্চ মাধ্যমিকের দিনঘোষণা হয়েছে। আগামী বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি।

বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মেধা তালিকা প্রকাশ হওয়ার আগেই ঘোষণা হয়েছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেমেস্টারের নিয়মে হবে পরীক্ষা। জানা গিয়েছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর। মোট ১২ দিন ধরে চলবে এই পরীক্ষা। আবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে  ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এই পরীক্ষার সঙ্গে একইসঙ্গে হবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা।

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় এবার জায়গা করেছেন ৭২ জন। তারমধ্যে বেশিরভাগই হুগলি জেলায়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগে। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশ করেছেন ৮৮.২৫ শতাংশ।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি