মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা যেন হাওয়ায় উড়ছে। মালদহে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাজোল থানার রাঙাভিটা এলাকা থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪১ লক্ষ টাকা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনকভাবে দু’টি মোটরসাইকেলে ঘোরাফেরা করছিলেন দুই যুবক। গোপন সূত্রে খবর পাওয়ার পর গাজোল থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এরপর দুই যুবককে আটক করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগ দু’টি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। এত বিপুল অঙ্কের নগদ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জাতীয় সড়কের ধারে  টাকা গোনার মেশিন এনে চলছে টাকা গোনার কাজ। 

আরও পড়ুন: জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

পুলিসের জালে ধৃত ২ যুবককে সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল নামে চিহ্নিত করা হয়েছে। তাদের  বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। তাদের কাছ থেকে  ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিস। যারা আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।   দুটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।   

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর